Thursday, June 25, 2026

পাটনা AIIMS-এ বন্দুক নিয়ে বিধায়ক! আতঙ্কের পরিবেশে পরিষেবা বন্ধ চিকিৎসকদের

Date:

Share post:

হাসপাতালে ঢুকে বন্দুক দেখিয়ে চিকিৎসকদের ভয় দেখানোর ঘটনা এইমসের মতো হাসপাতালে। নিরাপত্তা দেওয়া যাদের দায়িত্ব সেই শাসক দল জেডিইউ (JDU) বিধায়ক পাটনা এইমস-এ (AIIMS, Patna) ঢুকে যে নক্কারজনক ঘটনা ঘটিয়েছেন তার বিরুদ্ধে প্রতিবাদে শামিল এইমস-এর চিকিৎসকরা। গোটা ঘটনার তদন্ত দাবি করে অনির্দিষ্টকালের জন্য চিকিৎসা পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন পাটনা এইমস চিকিৎসকরা।

বিহারের সেওহর বিধানসভার জেডিইউ বিধায়ক চেতন আনন্দ (Chetan Anand) এবং তার স্ত্রী চিকিৎসক আয়ুসি সিং-এর বিরুদ্ধে জোর করে হাসপাতালে ঢোকা, নিরাপত্তা রক্ষীদের মারধর এবং বন্দুক তুলে জুনিয়র চিকিৎসকদের ভয় দেখানোর অভিযোগ। প্রতিবাদে শুক্রবার সকাল থেকে হাসপাতালে জরুরী পরিষেবার নির্দিষ্ট কিছু বিভাগ ছাড়া গোটা এইমস স্তব্ধ করে আন্দোলনে নামেন চিকিৎসকরা।

৩০ জুলাই মধ্যরাতে নিজের লোকেদের নিয়ে হাসপাতালে ঢোকেন বিধায়ক চেতন আনন্দ। তার নিরাপত্তা রক্ষীরা হাসপাতালের নিরাপত্তা রক্ষীকে বন্দুকের বাট দিয়ে মারধর করে। বন্দুক তুলে জুনিয়র চিকিৎসকদের (Junior doctors) হুমকি দেওয়া হয়। এই ঘটনায় নিজেদের কর্মক্ষেত্রে চরম নিরাপত্তাহীনতায় বুঝছেন পাটনা এইমস-এর (AIIMS, Patna) চিকিৎসকরা। এই অভিযোগ জানিয়ে তাঁরা চিঠি লেখেন হাসপাতাল কর্তৃপক্ষকে। সেই সঙ্গে বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি জানান।

আরও পড়ুন: ধর্ষকদের আশ্রয়দাতা বিজেপি: প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত আদালতে

যে বিজেপি বাংলায় আরজিকরের ঘটনার পর কর্মক্ষেত্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিল, তাদের সহযোগী জেডিইউ (JDU) পাটনায় কী ধরনের জঙ্গল রাজ চালাচ্ছে সেই ছবি উঠে এলো হাসপাতালের ঘটনায়। শাসক দলের নেতা কেন্দ্রীয় সরকারি হাসপাতালে ঢুকে বন্দুকবাজি করতেও যে ভয় পায় না, তা স্পষ্ট পাটনার এইমস-এর ঘটনায়। যদিও চিকিৎসকদের অভিযোগের পরেও অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি বিহারের নীতীশ কুমার প্রশাসন।

Related articles

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...