Thursday, June 25, 2026

বিভ্রান্তি কমাতে বড় পদক্ষেপ শিয়ালদহ ডিভিশনে, রেলের সিদ্ধান্তে স্বস্তিতে যাত্রীরা

Date:

Share post:

ছুটির মরশুম হোক কিংবা অফিস টাইম— ট্রেন ধরতে গিয়ে প্ল্যাটফর্ম নিয়ে বিভ্রান্তি যেন নিত্যদিনের সমস্যা। শিয়ালদহ (Sealdah) স্টেশনে পৌঁছেই যাত্রীরা তাকিয়ে থাকেন ডিসপ্লে বোর্ডে, কখন দেখাবে প্ল্যাটফর্ম নম্বর। কিন্তু এবার সেই সমস্যা কাটাতে বড় সিদ্ধান্ত নিল রেল (Rail)।

শিয়ালদহ স্টেশন থেকে কোন ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, তার একটা নির্দিষ্ট কাঠামো স্থির করল শিয়ালদহ ডিভিশন। শুক্রবারই রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে সম্ভাব্য ট্রেন-প্ল্যাটফর্ম বিভাজন।

রেলের তরফে জানানো হয়েছে—
১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে গেদে, কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, নৈহাটি, কল্যাণী সীমান্ত ও বারাকপুর লোকাল।
৫ থেকে ৮ নম্বর প্ল্যাটফর্ম নির্দিষ্ট করা হয়েছে ডানকুনি ও বারুইপাড়া লোকালের জন্য।
৬ থেকে ১০ নম্বর প্ল্যাটফর্ম থেকে চলবে বনগাঁ, বারাসত, দত্তপুকুর, হাবড়া, গোবরডাঙা, ঠাকুরনগর, হাসনাবাদ, দমদম ক্যান্টনমেন্ট ও মধ্যমগ্রাম লোকাল।
৯, ১১ ও ১৪ নম্বর প্ল্যাটফর্ম বরাদ্দ থাকবে সমস্ত মেল ও এক্সপ্রেস ট্রেনের জন্য।
১৫ থেকে ২১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে শিয়ালদহ দক্ষিণ শাখার সমস্ত ট্রেন।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত এই নতুন ব্যবস্থা কার্যকর করা হবে এবং প্রতিদিনের ট্রেন চলাচলের ভিত্তিতে প্ল্যাটফর্মগুলির এই বিভাজন কার্যকর রাখার চেষ্টা হবে। রেলের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন যাত্রীরাও। তাঁদের মতে, এটা শুধু সময় বাঁচাবে না, স্টেশনে নিরাপত্তার দিক থেকেও সহায়ক হবে। আরও পড়ুনঃ বিরোধীরা নিশ্চিহ্ন, খেজুরিতে সমবায় ভোটে জয়ী তৃণমূল

Related articles

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...