Tuesday, March 24, 2026

সোনালিকে রবীন্দ্র ভারতীর উপাচার্য নিয়োগ করতে আনন্দ বোসকে সুপ্রিম নির্দেশ, কোচবিহারে সঞ্চারী

Date:

Share post:

রাজ্যের উপাচার্য নিয়োগ নিয়ে বিস্তর জলঘোলা পরে সুপ্রিম নির্দেশ আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে অধ্যাপক সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে (Sonali Chakraborty Banerjee) নিয়োগ করার জন্য আচার্য সি ভি আনন্দ বোসকে (C V Anand Bose) নির্দেশ দিল শীর্ষ আদালত (Supreme Court)। শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, বাকি ১৫টি বিশ্ববিদ্যালয়ের জন্য দ্রুত সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হাই পাওয়ার সিলেকশন কমিটি। রাজ্যের প্রস্তাবিত তালিকায় থাকা প্রথম প্রার্থী সঞ্চারী মুখোপাধ্যায়কেই কোচবিহারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করল শীর্ষ আদালত।

রাজ্যের ১৫টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আচার্য তথা রাজ্যপালের যে মতান্তর চলছে, তার সমাধান করবেন প্রাক্তন প্রধান বিচারপতি উদয় ললিতের হাই পাওয়ার সিলেকশন কমিটি। বিচারপতি ললিত নিজে বাছাই করবেন ১৫টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জানাবেন সুপ্রিম কোর্টকে। এদিন এই দিয়েছে নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চের।

বিচারপতি জানিয়েছেন, ৩৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৯টিতে উপাচার্য নিয়োগ হয়েছে। বাকি ১৭টি বিশ্ববিদ্যালয় নিয়ে সমস্যা তৈরি হয়। এই তালিকায় ছিল কলকাতা, যাদবপুর, রবীন্দ্র ভারতী-সহ রাজ্যের নামী বিশ্ববিদ্যালয়গুলি। তার মধ্যে এদিন রবীন্দ্র ভারতীতে উপাচার্য নিয়োগ করতে রাজ্যপাল তথা আচার্যকে নির্দেশ দিল সুপ্রিম কোর্টের বেঞ্চ। সঞ্চারী মুখোপাধ্যায়কে কোচবিহার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...