Monday, April 6, 2026

আমাদের পাড়া আমাদের সমাধান: ২৭ হাজারের বেশি ক্যাম্প, বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

শনিবার থেকে শুরু হয়ে গেল ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। সারাদেশে এরকম উদ্যোগ প্রথম। বাংলায় উপকৃত হবেন লক্ষ লক্ষ মানুষ। এই প্রকল্পে মানুষ নিজেদের বুথ এলাকার সমস্যাগুলো নিজেরাই চিহ্নিত করবেন, অগ্রাধিকার দিয়ে তালিকা তৈরি করবেন আর রাজ্য সরকার সেই তালিকা মেনে কাজের রূপায়ণ করবে। খুশি মুখ্যমন্ত্রী (Chief Minister)।

সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “বাংলার মানুষকে তৃণমূল স্তরে পরিষেবা প্রদানের জন্য আমাদের যে ধারাবাহিক উদ্যোগ তাতে আজ একটি নতুন পালক যুক্ত হল। আজ আমরা “আমাদের পাড়া আমাদের সমাধান” (APAS) নামে আর একটি নতুন প্রকল্প চালু করলাম। এটা একটা অনন্য স্কিম। সারাদেশে এই রকম উদ্যোগ এই প্রথম।

এই প্রকল্পে মানুষ নিজেদের বুথ এলাকার সমস্যাগুলো নিজেরাই চিহ্নিত করবেন, অগ্রাধিকার দিয়ে তালিকা তৈরী করবেন আর আমাদের সরকার সেই তালিকা মেনে কাজের রূপায়ণ করবে। রাজ্য জুড়ে যে ৮০ হাজারের বেশি বুথ আছে, সব কটাতেই এটা হবে। ৩টে বুথ মিলে একটা ক্যাম্প হবে যেখানে সরকারি কর্মীরা এলাকার মানুষের সমস্যার কথা শুনবেন। এভাবে মোট ২৭ হাজারেরও বেশি ক্যাম্প করা হবে।
আজ প্রথম দিনে রাজ্যজুড়ে ৬৩২টি ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি ক্যাম্পেই ‘দুয়ারে সরকার’-এর পরিষেবাও পাওয়া যাচ্ছে।

“আমাদের পাড়া আমাদের সমাধান” প্রকল্পের জন্য আমাদের সরকার বুথপিছু ১০ লক্ষ করে টাকা করে মোট ৮ হাজার কোটি টাকারও বেশি দেবে।

আমি বাংলার সকল মানুষকে অনুরোধ করব, আপনারা সবাই আপনাদের কাছের ক্যাম্পে যান এবং নিজেদের মতামত দিন। সরকারি আধিকারিকরা আপনাদের সাহায্য করার জন্য প্রস্তুত।

আরও পড়ুন: পিলারে ফাটল, বীরভূমের তিলপাড়া ব্যারেজে বন্ধ ভারী যান চলাচল

আমি এই কাজের সঙ্গে যুক্ত সকল আধিকারিক সহ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
আমি নিশ্চিত, সকলের সহযোগিতায় এই প্রকল্পও আমাদের অন্যান্য প্রকল্পের মতো চূড়ান্তভাবে সফল হবে।”

Related articles

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...