Monday, April 6, 2026

নির্বাচন কমিশনের দায়িত্ব থেকে সরানো হল রিঙ্কু সিংকে

Date:

Share post:

বড় ধাক্কা রিঙ্কু সিংয়ের (Rinku Singh)। বাগদানের পরই নির্বাচন কমিশনের (Election Comission) দায়িত্ব থেকে সরানো হল কলকাতা নাইট রাইডার্সের (KKR) তারকা ক্রিকেটার রিঙ্কু সিংকে। আর তাতেই জোর জল্পনা শুরু হয়েছে ক্রিকেটমহল জুড়ে। কয়েকদিন আগেই সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বাগদান হয়েছে রিঙ্কু সিংয়ের (Rinku Singh)। কয়েক মাস পরই বিয়ের পিঁড়িতে বসবেন দুজন। কিন্তু তার আগেই রিঙ্কুকে দায়িত্ব থেকে অপরাসন করার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। আর তাতেই রাজনৈতিক গন্ধ দেখতে শুরু করেছেন অনেকে।

যদিও নির্বাচন কমিশনের তরফে অন্য কথাই জানানো হয়েছে। নির্বাচন কমিশনে নিয়ম অনুযায়ী কোনওরকম রাজনৈতিক দল কিংবা ব্যক্তির সঙ্গে জড়িত কাউকে প্রচারের মুখ হিসাবে রাখা যাবে না। রিঙ্কু সিংকে (Rinku Singh) এবার নির্বাচনের প্রচারের মুখ হিসাবে রাখা হয়েছিল। তাঁর মতো আইকনিক ক্রিকেটার তরুণ প্রজন্মের মধ্যে ভোট দানের আগ্রহ বাড়াবে বলেই মনে করেছিল তারা।

কিন্তু কয়েকদিন আগেই তিনি সমাজবাদী পার্টির সাংসদের সঙ্গে বাগদান পর্ব সেরেছেন। তাদের বিয়েতে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ উপস্থিত ছিলেন জয়া বচ্চন সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরাও। আর এখানেই যত বিপত্তি। কারণ কোনওরকম রাজনৈতিক কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকা কাউকে নির্বাচনের মুখ হিসাবে ব্যবহার করা যায়নি। আর সেই কারণেই নাকি রিঙ্কু সিংয়ের নাম সরানো হয়েছে।

Related articles

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...