Sunday, June 7, 2026

যাবজ্জীবন কারাদণ্ড: প্রথম ধর্ষণের অভিযোগে প্রজ্জ্বল রেভান্নাকে সাজা শোনালো আদালত

Date:

Share post:

প্রথম ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছিল শুক্রবারই। শনিবার সেই মামলায় সাজা ঘোষণা করল বেঙ্গালুরুর বিশেষ সাংসদ বিধায়ক আদালত। প্রাক্তন জেডি(এস) (JDS) সাংসদকে যাবজ্জীবন কারাদণ্ডের (Life imprisonment) সাজা ঘোষণা করা হল। সেই সঙ্গে সব অভিযোগের প্রেক্ষিতে প্রায় ১১ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়। তার বিরুদ্ধে ধর্ষণ, একাধিকবার ধর্ষণ, প্রমাণ লোপাট ও হুমকির অভিযোগ প্রমাণিত হয়েছে আদালতে।

করোনা পরিস্থিতিতে লকডাউনের সময়ে নিজের বাড়ির সহায়িকাকে লাগাতার ধর্ষণ ও সেই ধর্ষণের ভিডিও তুলে রাখার অভিযোগ ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নার (Prajjal Revanna) বিরুদ্ধে। অভিযোগ দায়ের হওয়ার পরেই পালিয়ে যান প্রাক্তন জেডি(এস) সাংসদ। ৩০ মে জার্মানি থেকে ফিরতেই তাঁকে গ্রেফতার করে কর্ণাটক পুলিশ (Karnataka police)। এই মামলায় ৩ এপ্রিল চার্জশিট পেশ করে কর্ণাটক পুলিশের সিট (SIT)। ১১৩ সাক্ষীর বক্তব্য শুনে দোষী সাব্যস্ত করা হয় প্রজ্জ্বল রেভান্নাকে।

আরও পড়ুন: মুখে কুলুপ মোদির: পাকিস্তানের পরে রাশিয়া-ভারত সম্পর্কের ঘোষণাও ট্রাম্পের!

প্রজ্জ্বল রেভান্নার (Prajjal Revanna) বিরুদ্ধে তিনটি ধর্ষণ ও হুমকির মামলা ইতিমধ্যে তদন্ত করছে সিট (SIT)। তার মধ্যে প্রথম মামলাটি তার বাড়ির পরিচারিকার দায়ের করা মামলা। সেই মামলাতেই দোষী সাব্যস্ত প্রজ্জ্বল। তার বিরুদ্ধে মোট আটটি ধারায় দোষ প্রমাণিত হয়েছে। নির্যাতিতার পরিবারকে জরিমানার ১১ লক্ষ ২৫ হাজার টাকা দিতে হবে রেভান্নাকে। এছাড়াও কিছু জরিমানা দিতে হবে রাজ্যকে।

Related articles

১৫ বছরেই ভারতীয় দলে, বৈভবের জন্য বিশেষ ব্যবস্থা বিসিসিআইয়ের

১৫ বছর বয়সে দেশের জার্সিতে খেলতে সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। শনিবার বিসিসিআইয়ের (BCCI) তরফে আয়ারল্যান্ড এবং...

অনুব্রতর বিরুদ্ধে লক্ষাধিক টাকার ইট লুটের অভিযোগ শুভেন্দুর! 

তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে এবার ৩০ লক্ষ টাকার ইট লুটের অভিযোগ এনে থানার দ্বারস্থ...

রবিবাসরীয় সকালে সোনা-রুপোর দামে কত হেরফের, জেনে নিন এক ঝলকে

সপ্তাহের শেষ দিন রবিবারে (Precious Metals Sunday) অনেকেরই নজর থাকে সোনা-রুপোর দামের উপরে। আপনি যদি আজ সোনা বা...

অরূপ বিশ্বাসকে দ্বিতীয় নোটিশ: সোমবার তলব

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে নতুন করে খাতা খুলেছে মেসিকাণ্ডের। পুলিশের দ্বারস্থ শতদ্রু দত্ত। এবার সেই মামলায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী...