Sunday, June 7, 2026

লোকসভা ভোটে রিগিং করেই জিতেছেন মোদি! প্রমাণ হবে: দাবি রাহুলের

Date:

Share post:

লোকসভা নির্বাচনে ব্যাপক রিগিং হয়েছিল। রিগিং না করা হলে মোদিজি জিততে পারতেন না। শনিবার কংগ্রেসের (Congress) বার্ষিক লিগ্যাল কনক্লেভে এমনই দবি করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। একইসঙ্গে নির্বাচন কমিশনকে মৃত বলেও মন্তব্য করেছেন তিনি।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে কমিশন চালাকি করে সংখ্যাগরিষ্ঠতা পাইয় দিয়েছে বলে অভিযোগ তুলেছেন রাহুল। আগেও ইভিএম হ্যাকিংয়ের অভিযোগে সরব হয়েছিল কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। আজ রাহুল (Rahul Gandhi) বলেন, “লোকসভা নির্বাচনে কীভাবে রিগিং হয়েছিল, তা নিয়ে দ্রুত আমরা প্রমাণ দেব।” পাশাপাশি ক্ষোভ উগরে বলেন, “ভারতের নির্বাচন কমিশন মৃত। মোদি আজ প্রধানমন্ত্রী হয়েছেন খুব কম সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। যদি ১৫টা আসন রিগিং করা না হতো, তাহলে মোদিজি জয়ী হতেন না।”

শুক্রবার সংসদের বাইরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলেছিলেন রাহুল। কমিশনে কাজ করা ব্যক্তিদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, “আপনারা ভারতের বিরুদ্ধে কাজ করছেন। এটা বিশ্বাসঘাতকতার থেকে কম কিছু নয়। যেখানেই থাকুন না কেন খুঁজে বের করবই।”

Related articles

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...

ইন্ডিয়া ব্লকের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

কাউন্সিলরদের বৈঠক বাতিল করে রবিবার দুপুরে দিল্লির উদ্দেশে রওনা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিরোধী...

প্রথম কর্মসূচির সাফল্য ঘোষণা: CJP-কে সমর্থন অখিলেশ-কেজরি-শিবসেনার

শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দেশের শিক্ষা মন্ত্রীর পদত্যাগের যে দাবি তুলেছে 'আরশোলা' অপবাদ পাওয়া দেশের যুবসমাজ, তারাই...

শহরে সক্রিয় প্রাক-বর্ষার বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস 

গরমের ইনিংস শেষ করে এবার বর্ষাবরণের প্রস্তুতি শুরু। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, টানা দুদিনের বৃষ্টিতে...