Monday, April 6, 2026

সৌভিক ফিট হলেও, বিষ্ণুকে নিয়ে চিন্তায় কাটছে না

Date:

Share post:

আগামী ৬ অগাস্ট ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে নামছে ইস্টবেঙ্গল (Eastbengal)। সেই ম্যাচের আগে সৌভিক চক্রবর্তীকে (Souvik Chakrabarti) নিয়ে স্বস্তি থাকলেও, পিভি বিষ্ণুকে (PV Bishnu) নিয়ে অস্বস্তি রয়েই গিয়েছে। পিভি বিষ্ণু (PV Bishnu) প্রথম ম্যাচেই চোট পেয়েছিলেন সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে। কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। সূত্রের খবর অনুযায়ী বিষ্ণু নাকি এখনও পর্যন্ত পুরো সময় খেলার মতো জায়গায় নেই। সব মিলিয়ে এই ম্যাচে ২০ থেকে ৩০ মিনিটের বেশি খেলার সম্ভাবনা নেই পিভি বিষ্ণু।

গত শুক্রবারই ইস্টবেঙ্গল দিবসে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে উপস্থিত হয়েছিল গোটা ইস্টবেঙ্গল (Eastbengal) দল। দলের সঙ্গে সেখানে ছিলেন পিভি বিষ্ণুও। ক্লাবের তরফ থেকে তাঁর হাতে উঠেছিল সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। তাঁকে ঘিরে লাল-হলুদ জনতার প্রত্যাশার পারদটাও উর্ধ্বমুখী। কিন্তু বিষ্ণুর চোটটা খানিকটা হলেও চিন্তায় রাখছে টিম ম্যানেজমেন্টকে। দ্বিতীয় ম্যাচে পুরো সময় খেলার মতো পরিস্থিতিতে নেই এই তরুণ তারকা।

অন্যদিকে হ্যামস্ট্রিংয়ে চোট সারিয়ে এখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন সৌভিক চক্রবর্তী। যদিও তাঁকে দ্বিতীয় ম্যাচে খেলানোর ঝুঁকি ইস্টবেঙ্গল কোচ নেবেন কিনা সেটা তো সময়ই বলবে। তবে সৌভিকের সেরে ওঠাটা যে ইস্টবেঙ্গল শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয় দেবে তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...