Saturday, April 4, 2026

Pushback আতঙ্কে আত্মহত্যার অভিযোগ, শোকের ছায়া আনন্দপল্লিতে

Date:

Share post:

বাংলাভাষীদের বাংলাদেশী তকমা দিয়ে বাংলাদেশে পুশব্যাক- মোদি সরকারের এই ষড়যন্ত্র সাধারণ মানুষের মনে কতটা আতঙ্কের সৃষ্টি করেছে তারই উদাহরণ বোধহয় কুদঘাটের আনন্দপল্লির ঘটনা। সেখানে ষাটোর্ধ্ব প্রৌঢ় দিলীপকুমার সাহা (Dilip Kumar Saha) পুশব্যাকের (Pushback) আতঙ্কেই আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পরিবারের। রবিবার সকালে ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠিয়েছে পুলিশ (Police)।

বাংলাদেশের জন্ম হলেও বহু বছর আগে এপার বাংলায় চলে আসেন দিলীপকুমার সাহা। কুদঘাটের কাছে আনন্দপল্লিতে তাঁর বাস। বাড়িতে স্ত্রী, পুত্র, পুত্রবধূ, নাতি রয়েছেন। গত প্রায় একমাস ধরে দেশের বিভিন্ন প্রান্তে বাংলাভাষী মানুষের উপর বিজেপির অত্যাচার, পশ্চিমবঙ্গের বাসিন্দাদের অসম থেকে এনআরসির সার্টিফিকেট ধরানো- এইসব খবর দেখে অস্থির হয়ে উঠেছিলেন তিনি। জানিয়েছেন তাঁর ভাগ্নেবৌ পিঙ্কি সাহা। পরিবারের লোক তাঁকে আশ্বাস দেন, বাংলায় এসব কিছু হবে না। তবুও আতঙ্কে ভোগেন দিলীপ সাহা। সবাইকে বলেন, তাঁকেও জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। ভাইয়ের এমন ঘটনায় হতবাক তাঁর দিদিও। চোখের জলে বারবার তাঁর মুখে শুধু একটাই কথা ” এমনটা যেন আর কারুর সঙ্গে না হয়”।

শনিবার স্ত্রী, সন্তান নিয়ে শ্বশুরবাড়ি গিয়েছেন দিলীপের ছেলে। বাড়িতে ছিলেন শুধু তিনি ও তাঁর স্ত্রী। শনিবার রাতে স্ত্রীকে অন্য ঘরে ঘুমোতে পাঠান প্রৌঢ়। সোমবার সকালে ডাকাডাকির পর দরজা না খোলায় জানলা দিয়ে ঘরে উঁকি মেরে ঝুলন্ত দেহ দেখতে পান পিঙ্কি। খবর দেওয়া হয় পুলিশে।

আরও পড়ুন: কমিশনের বিরুদ্ধে বড় আন্দোলন: পরিকল্পনা ঠিক করতে বৃহস্পতিবার দিল্লিতে ইন্ডিয়ার বৈঠকে অভিষেক

পরিবারের অভিযোগ NRC- Pushback আতঙ্কেই অবসাদে আত্মহত্যা করেছেন দিলীপ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...