Friday, April 24, 2026

কোলাহলের অরণ্য’, উৎপল সিনহার কলম 

Date:

Share post:

উৎপল সিনহা

” আমি এমন এক স্থানে বাস করি যেখানে জল নেই কিন্তু রক্ত আছে , যেখানে আকাশ ভরা ড্রোনে , কিন্তু মাটিতে কোনো রুটি নেই । ”

” আমার প্রতিবেশী একটি তাঁবুতে জন্মেছে , আমার বন্ধু একটি তাঁবুতে জন্মেছে , আমি নিজেও একটি তাঁবুতে জন্মেছি , তাহলে আমার সন্তানদের জন্ম কোথায় হবে ? ”

এই লাইনগুলো শুধু ফিলিস্তিনিদের নয় , বিশ্বের সমস্ত শরনার্থীদের অব্যক্ত যন্ত্রণার প্রতিধ্বনি । অবরুদ্ধ জীবনের প্রতি ক্ষোভ অথচ সহিংস নয় , বরং মানবতার জন্য গভীর আকুতি ।

” আমরা যারা রাস্তায় হাঁটছি ,তারা কখনোই শেষ পর্যন্ত হারিয়ে যাব না । আমাদের পদধ্বনি এখনও প্রজন্মের পর প্রজন্ম আমাদের যুদ্ধের কাহিনী বলে যাবে । ”

ধ্বংসাবশেষ , শরনার্থী শিবির , ক্রমাগত অবরোধ , বিপর্যস্ত মানবতা , জীবনের অপচয় , মনুষ্যত্বের অবমাননা , মানুষের মৌলিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলা ইত্যাদির মধ্যেও স্বপ্ন দেখতে ভোলেন না কবি মোসাব আবু তোহা ।

” গাজায় , আমরা রুটির স্বপ্ন দেখি , স্বাদের জন্য নয় , কিন্তু আমাদের ক্ষুধার্ত হাতে এর গুরুত্বের জন্য । ”

” ধ্বংসস্তূপের নিচে আমি একটি নোটবুক খুঁজে পেলাম। এটি একটি বালকের  , যে লেখক হওয়ার স্বপ্ন দেখতো , ধ্বংসস্তূপ তার স্বপ্নকে চাপা দিতে পারে নি ।”

রক্তে লেখা এইসব কবিতা মানবতার পুণর্জন্মের প্রতীক।

” আমি স্বপ্ন দেখি একটি আকাশের , যেখানে ড্রোন নেই । একটি আকাশ , যেখানে শিশুরা মেঘ আঁকে , বোমার ভয়ে পালায় না । ”

” ছাইয়ের মধ্যেও একটি ফুল ফুটতে পারে । সবচেয়ে অন্ধকার রাতেও একটি মোমবাতি জ্বলে উঠতে পারে । ”

আবু তোহা ( ১৭ নভেম্বর , ১৯৯২ ) জন্মেছেন গাজা উপত্যকায় । তিনি একজন ফিলিস্তিনি কবি । তাঁর কবিতায় ফিলিস্তিনিদের দুর্গতি , বিপন্নতা ও সঙ্কট , রোজকার জীবন সংগ্রাম এবং মানবতার জন্য তাঁদের আকাঙ্খার ছবি মূর্ত হয়ে ওঠে ।

” আমাদের সন্তানদের মুখের ক্ষতচিহ্ন খুঁজে বেড়ায় তোমাদের । আমাদের শিশুদের কাটা যাওয়া পা ধাওয়া করে তোমাদের পিছন পিছন । ”

এ তো কবিতা নয় , যেন আমাদের শান্তিসুখ লুটে নেওয়া যুদ্ধবাজ হানাদার বাহিনীর প্রতি অভিশাপ।

” আমি ঘরের দরজা খুলে রাখি , যাতে আমার বইয়ের সব শব্দ তাদের শিরোনাম , লেখক আর প্রকাশকের নাম পালাতে পারে বোমার শব্দ শুনলেই । ”

যুদ্ধের চূড়ান্ত বিভৎসতায় এইসব বুকচেরা বিলাপের কি অসামান্য অভিঘাত ! তবু ভরসা জাগে , এই অন্তহীন শোকগাথার মধ্যেও ঝলসে ওঠে মানবসম্পর্কের অনির্বাণ আলোকরশ্মি ।

বিমান হামলা চালিয়ে খুন করা হয়েছিল আরেক ফিলিস্তিনি নারী কবি ও ঔপন্যাসিক , যাঁর নাম আবু নাদা , যিনি লিখেছিলেন , ” রকেটের আলো ছাড়া গাজা অন্ধকার , বোমার শব্দ ছাড়া গাজা নীরব , প্রার্থনা ছাড়া আর সবকিছুই ভয়ঙ্কর , শহীদের আলো ছাড়া সবকিছুই কালো । শুভরাত্রি , গাজা ! ”

হেবা আবু নাদা নিহত হন । কিন্তু মোসাব আবু তোহা ইসরাইল সেনাবাহিনীর হাতে আটক হওয়া সত্ত্বেও এখনও বেঁচে আছেন । পশ্চিমের সংবাদপত্রগুলো তাঁর গ্রেপ্তার ও নির্যাতিত হওয়ার খবর ছাপানোর ফলে ইসরাইলের সেনাবাহিনী তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয় । তবে তাঁর লেখা কিন্তু থামে না ।

” আমার শহরের রাস্তাগুলোর নাম নেই , যদি কোনো ফিলিস্তিনি নিহত হয় স্নাইপারের গুলিতে বা ড্রোন হামলায় , আমরা তখন তার নামে সড়কের নাম রাখি । আমাদের শিশুরা সবচেয়ে ভালো গুনতে শেখে ধ্বংস হওয়া ঘরবাড়ি বা স্কুলের সংখ্যা গুনতে গিয়ে , কত বাবা-মা হতাহত হলো বা জেলে গেল সেই হিসাব রাখতে গিয়ে । ”

আরও পড়ুন – চড়ছে উন্মাদনার পারদ, একমঞ্চে একসঙ্গে ধরা দেবেন তো দেব-শুভশ্রী!

Related articles

মমতার পদযাত্রা ঘিরে জনজোয়ারে ভাসল রাজপথ, ফুল-মালায় বরণ জননেত্রীকে

নির্বাচনের আগে নীবিড় জনসংযোগে বাড়তি জোর তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শুক্রবার পরপর দুটি পদযাত্রা করেন...

প্রথম দফার ভোটের পরই আতঙ্কিত শাহ: সরব শশী

প্রথম দফার ভোটগ্রহণে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে এবং তৃণমূলের জয়ের আভাস পেয়ে বিজেপি শিবির এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আতঙ্কিত...

৬ মাসের মধ্যে পুরসভা হবে ক্যানিং, জানালেন অভিষেক

নির্বাচনের ফল (West Bangal Election Result) ঘোষণার ছ-মাস পর ক্যানিংকে যাতে পুরসভা করা যায়, তার সমস্ত রকম ব্যবস্থা...

প্রথমদফায় তৃণমূল সেঞ্চুরি পার করে দিয়েছে: দাবি তৃণমূলের সেনপতির, ৪ মে বাংলায় থাকতে বললেন শাহকে 

”প্রথম দফায় তৃণমূল সেঞ্চুরি পার করে দিয়েছে। আমি রাজনৈতিক ভবিষ্যদ্বাণী করি না, যখন করি, তখন কিন্তু মিলে যায়।...