Monday, April 6, 2026

উত্তরে অতিভারী বৃষ্টি, দক্ষিণে সাময়িক বিরতি

Date:

Share post:

ভারী বর্ষণের জেরে উত্তরবঙ্গের (Heavy rain forecast in North Bengal) বিভিন্ন এলাকায় প্লাবনের আশঙ্কা। তিস্তা, জলঢাকা, রূপনারায়ণের জলস্তর ক্রমশই বাড়ছে। হাওয়া অফিস জানিয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টি কমার কোনও লক্ষণ নেই। একেবারেই বিপরীত ছবি দক্ষিণে। আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি বিরতি কলকাতাসহ শহরতলীর জেলায় জেলায়। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে একটানা বৃষ্টি ভিজতে হবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। বৃহস্পতিবার থেকেই আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিল আলিপুর অফিস (Alipore Weather Department)।

সাময়িক বৃষ্টি বিরতিতে দক্ষিণবঙ্গে চড়ছে উষ্ণতার পারদ। রবিবাসরীয় সকালে খুব একটা রোদের তেজ না থাকলেও বেলা বাড়তেই আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রয়েছে হলুদ সতর্কতাও। বৃহস্পতিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের অতিবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরের পথে ঘূর্ণাবর্ত সরে যাওয়ায় সোমবার পর্যন্ত ভারী দুর্যোগ উত্তরবঙ্গে। রবিবার উত্তরবঙ্গের ৬ জেলায় সতর্কতা জারি রয়েছে। জলপাইগুড়ি (Jalpaiguri) ও আলিপুরদুয়ারে জারি হয়েছে লাল সতর্কতা (Red Alert)। কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে। রবিবার হলুদ সতর্কতা রয়েছে উত্তর দিনাজপুরে। নিচু এলাকায় জল জমার প্রবল আশঙ্কা থাকায় পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। পাহাড়ি রাস্তায় ধস নামার সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...