Wednesday, April 8, 2026

সাধুবেশে বাংলাদেশি কুখ্যাত দুষ্কৃতী! নদিয়ার তেহট্ট থেকে গ্রেফতার এসটিএফ-এর 

Date:

Share post:

দীর্ঘদিন ধরে সাধুবেশে আত্মগোপন করে পশ্চিমবঙ্গের নদিয়ার তেহট্ট অঞ্চলে বাস করছিল এক কুখ্যাত বাংলাদেশি অপরাধী। শেষমেশ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ও তেহট্ট থানার পুলিশের যৌথ অভিযানে ধরা পড়ল ওই ব্যক্তি। ধৃতের নাম হাশেম আলি মল্লিক (বয়স ৬০)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাশেম বাংলাদেশে একাধিক গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর তাড়া থেকে বাঁচতে সে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে প্রবেশ করে। এরপর ভুয়ো পরিচয়পত্র তৈরি করে তেহট্টের বালিউড়া পূর্বপাড়ায় গা-ঢাকা দেয়। খবর পেয়ে রাজ্য গোয়েন্দা দফতরের একটি বিশেষ টিম তেহট্ট থানার সহযোগিতায় ওই এলাকায় হানা দেয়। দীর্ঘ নজরদারির পর তাকে পাকড়াও করা সম্ভব হয়। ধৃতের কাছে কোনো বৈধ ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র পাওয়া যায়নি।

পুলিশি জেরায় হাশেম স্বীকার করেছে, সে বাংলাদেশের নাগরিক এবং সেখানে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিল। সে জানায়, নিজেকে আড়াল করতে এবং গ্রেফতার এড়াতে ভারতে পালিয়ে এসেছে এবং ভুয়ো কাগজপত্র বানিয়ে দীর্ঘদিন ধরে এদেশে থাকছিল।

এসটিএফ সূত্রে জানা গিয়েছে, হাশেম ভারতে একাই এসেছিল, না কি তার সঙ্গে আরও কেউ রয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও, তার এখানে আসার উদ্দেশ্যে কোনও নাশকতামূলক চক্রান্ত ছিল কি না, জাল পরিচয়পত্র কোথা থেকে ও কার মাধ্যমে তৈরি করেছিল—সে সম্পর্কেও জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। রাজ্য গোয়েন্দা দফতর এই ঘটনার গুরুত্ব অনুধাবন করে তদন্তে গতি এনেছে। ধৃতকে আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়া হবে বলে সূত্রের খবর। এসটিএফের এই সাফল্য সীমান্ত সুরক্ষা ও জাল পরিচয়পত্র চক্রের বিরুদ্ধে লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন গোয়েন্দারা।

আরও পড়ুন – ২৫ কোটি মানুষের ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ তকমা! শাস্তির দাবিতে সোচ্চার তৃণমূল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...