Sunday, June 14, 2026

অবজ্ঞা ও মূর্খামির চূড়ান্ত: বাংলা ভাষার উপর আক্রমণে সরব রূপম, সুরজিৎ

Date:

Share post:

বিজেপির বাংলা বিরোধী মনোভাবে একের পর এক রাজ্যে হেনস্থার মুখে বাংলার মানুষ। বিজেপির ডবল ইঞ্জিন সরকার বাংলাভাষী দেখলেই বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছে বাংলার মানুষকে। বাঙালির অস্তিত্ব, গরিমাকেই মিটিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদির সরকার। রাজনৈতিকভাবে এর প্রতিবাদ শুরু হয়েছে এই রাজ্যে। তাতেও একটুকু অপমানিত নয় মোদি-শাহের সরকার। তাদের স্বৈরাচারকে এবার বিজেপির মূর্খামি বলে সরব সঙ্গীতশিল্পী রূপম ইসলাম (Rupam Islam)। দিল্লি পুলিশের ‘বাংলাদেশি ভাষা’ – শব্দের ব্যবহারের প্রতিবাদ বাংলার শিল্পী মহল থেকে।

দিল্লি পুলিশের চিঠিকে তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় রূপম ইসলাম (Rupam Islam) প্রশ্ন তোলেন, এটা কী? বাংলা কী ভারতের ২২টি সরকারি ভাষার মধ্যে একটি নয়? একে কেন বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হবে? এটা অজ্ঞতা ও মূর্খামির চূড়ান্ত।

আরও পড়ুন: মানহানিকর, অপমানজনক, দেশবিরোধী: বাংলা ভাষার অপমানে সরব মুখ্যমন্ত্রী

শুধুমাত্র রূপমই নয়, দিল্লি পুলিশের এই উদ্দেশ্যপ্রণোদিত হেনস্থায় সরব সঙ্গীতশিল্পী সুরজিৎও (Surajit Chatterjee)। দায়িত্বশীলদের দায়িত্ববোধ নিয়ে খোঁচা দিয়ে তিনি লেখেন, বাংলাভাষাকে বাংলাদেশি বলে উল্লেখ… দায়িত্বশীলদের থেকে একদম যে ধরনের অবজ্ঞা আমি প্রত্যাশা করি… একদমই আশ্চর্য হইনি।

;

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...