Thursday, June 25, 2026

বাংলায় ঢুকতে দেওয়া উচিত নয় মালব্যকে

Date:

Share post:

অমিত মালব্য (Amit Malviya)। বিজেপির (BJP) এই ট্যুইট মাস্টারের বাংলায় ঢোকা বন্ধ করতে হবে। এই লোকটি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, বাংলা ভাষা বিরোধী।

এই লোকটি অশিক্ষিত। এই লোকটি বলছে বেঙ্গলি বলে কোনও ভাষা নেই। স্পর্ধা বলিহারি। প্রথমত বলতে হয়, অমিত এতবড় অশিক্ষিত যে জানে না, বেঙ্গলি (Bengali) জাতিটাকে বলা হয়, আর বাংলা ভাষাটিকে বলা হয়।

মালব্য (Amit Malviya) নামের হার্মাদটি বিষয়টি জানে না বলে তো মনে হয় না। আসলে এসব করছে উদ্দেশ্যপ্রণোদিত। ইচ্ছাকৃতভাবে। এসব বিকৃত মানসিকতার ফসল। বিজেপি রাজনীতিতে হেরে গিয়ে বাঙালির অস্মিতাকে হাতুড়ি মারার খেলায় নেমেছে। ওদের ভরাডুবি হবে ছাব্বিশে।

মূর্খ লোকটা জেনে রাখুক, যে ভাষায় জাতীয় সঙ্গীত গায়, সেটা বাংলা। সেটার রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর (Ravindranath Thakur)। বাংলা বলে ভাষা নেই বলা মানে বাংলাকে অপমান করা, অর্থাৎ রবীন্দ্রনাথকে অপমান করা স্বামীজিকে অপমান করা। ওদের শিক্ষাগুরু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ও এই ভাষাতেই কথা বলতেন। মূর্খদের একটু ইতিহাস পড়ার দরকার আছে।

বিমানবন্দরের বাইরে ওকে বেরতে দেওয়া উচিত নয়। বিজেপি যেন জানিয়ে দেয় কবে মালব্য (Amit Malviya) নামবে। সেদিন বাঙালিরা থাকবেন সেখানে। চ্যালেঞ্জ রইল।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...