Saturday, April 11, 2026

মালব্যকে শাহর ধমক, কিন্তু ট্যুইট মোছা হল না

Date:

Share post:

মুখ পুড়েছে বিজেপি নেতাদের। মুখ পুড়িয়েছেন দলের ট্যুইট মাস্টার অমিত মালব্য। বাংলার বিজেপি (BJP) নেতারা প্রবল অস্বস্তিতে। উত্তর দেবেন কি, এই প্রশ্ন শুনলেই পালিয়ে বেড়িয়েছেন সোমবার সারাদিন। এই অবস্থায় সোমবার সংসদ ভবনে অমিত শাহর (Amit Shah)সঙ্গে বঙ্গ বিজেপি নেতাদের বৈঠক। বৈঠকের শুরুতেই রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য মালব্যর এক্স হ্যান্ডেলে করা মন্তব্যটির প্রসঙ্গ পাড়েন। বলেন, বাংলার মানুষের কাছে চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি। এ ধরণের মন্তব্য কেন করা হচ্ছে?

বিজেপি সূত্রের খবর, বৈঠকে ছিলেন পর্যবেক্ষক অমিত মালব্য। শাহ তাঁর কাছে সরাসরি জানতে চান, কেন এ ধরণের মন্তব্য করা হয়েছে? স্পষ্ট ভাষায় জানান, কোনও বিষয় নিয়ে জানা না থাকলে আগে জেনে নিন। না জেনে এ ধরণের মন্তব্য যেন না করা হয়। এমনিতেই ভাষা-সন্ত্রাস নিয়ে বিজেপি বিরোধী আন্দোলন রাজ্যে চরম পর্যায়ে নিয়ে গিয়েছে। তার উপর এই ট্যুইট আগুনে ঘৃতাহুতি দিয়েছে। শাহকে নাকি আশ্বস্ত করেছেন মালব্য। যদিও সৌজন্য দেখিয়ে এক্স হ্যান্ডেল থেকে তা মুছে দেওয়া হয়নি। বিজেপি নেতারাও সে নিয়ে টুঁ শব্দটি করেননি। ফলে এখনও মালব্যর ট্যুইটটি যথারীতি বিরাজ করছে এক্স হ্যান্ডেলে।

Related articles

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...

ফাঁস হওয়া ভিডিও নিয়ে হুমায়ুন-শুভেন্দু এক সুর! যোগ প্রমাণ করে দিলেন অভিষেক

বিজেপির সঙ্গে ডিল করে বাংলার ভোট মঞ্চে হুমায়ুন। নতুন দল ঘোষণার সময় থেকেই বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস যে...

দেব এবার পরিচালক! ‘দেশু ৭’-এ দেখা যাবে অনির্বাণকেও 

টলিপাড়ার 'রাজার রাজা' এবার হাতপাকাতে চলেছেন পরিচালনায়। ৭২ ঘণ্টা ডেডলাইন শেষ হতে না হতেই এবার 'দেশু ৭'-এ (DeSu...