Tuesday, April 7, 2026

ভোটার লিস্টে কারচুপির অভিযোগ! সাসপেন্ড ৫ আধিকারিক

Date:

Share post:

ভোটার তালিকায় (Voter List) কারচুপির অভিযোগে বারুইপুর (Baruipur) পূর্ব এবং ময়না বিধানসভা কেন্দ্রের দুই ERO ও দুই সহকারী ERO-কে সাময়িক বরখাস্ত করলো নির্বাচন কমিশন (Election Commission)। সেই সঙ্গে এক ডেটা এন্ট্রি অপারেটরের (Data Entry Operator) বিরুদ্ধেও ফৌজদারি মামলা রুজু করার নির্দেশ দিয়েছে কমিশন।

কমিশন সূত্রের খবর, ভোটার তালিকা সংশোধন ও যাচাই প্রক্রিয়ায় এই আধিকারিকরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারচুপির সঙ্গে যুক্ত ছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটার তালিকায় সামান্য গাফিলতিও বরদাস্ত করা হবে না।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার (Joyprakash Majumdar) এই পদক্ষেপকে একপাক্ষিক আখ্যা দিয়ে বলেন, “কমিশন বিজেপির ইশারায় চলছে। পরিকল্পিতভাবে ERO-দের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে।” আরও পড়ুনঃ কলেজ ছাত্রীদের কটুক্তি, শিলিগুড়িতে বিক্ষোভ

Related articles

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...