Saturday, June 27, 2026

ওয়ার্কলোড নিয়ে গম্ভীরকে একহাত নিলেন গাভাসকর

Date:

Share post:

ইংল্যান্ডের সঙ্গে সিরিজ ড্র। ওভাল টেস্টে মহম্মদ সিরাজ (Mohammed Siraj), যশস্বী, প্রসিধ কৃষ্ণাদের দুরন্ত পারফরম্যান্সে সাফল্য এসেছে ভারতীয় শিবিরে। কিন্তু এতকিছুর মাঝেও গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সিদ্ধান্ত নিয়ে মুখ বন্ধ রাখতে পারলেন না সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে নিজের ক্ষোভ উগরে দিলেন ভারতীয় দলের এই প্রাক্তন তারকা ক্রিকেটার। নাম না নিলেও বুমরাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বিশ্রাম দেওয়া নিয়েই যে গাভাসকর (Sunil Gavaskar) প্রশ্ন তুলছেন তা বেশ স্পষ্ট।

ভারতের হয়ে এই সিরিজে সর্বোচ্চ উইকেটের মালিক মহম্মদ সিরাজ। কিন্তু পাঁচ ম্যাচের সিরিজে প্রতিটিতেই খেলতে হয়েছে তাঁকে। সব মিলিয়ে প্রায় ১৮৫ ওভার বোলিং করেছেন মহম্মদ সিরাজ। সেই জায়গাতেই ওয়ার্কলোডের কথা বলে জসপ্রীত বুমরাকে মাত্র তিনটি ম্যাচই খেলানো হয়েছে। আর এই ওয়ার্কলোড নিয়েই যত আপত্তি সুনীল গাভাসকরের। কার্যত দেশের সেনাবাহিনীর উপমাই টেনে আনলেন তিনি। গাভাসকরের সাফ বার্তা, দেশের হয়ে খেলতে নামলে, সেখানে অই ওয়ার্কলোডের কথাটা রাখাই উচিত্।

গাভাসকর জানিয়েছেন, “আমি আশ করছি ওয়ার্কলোড কথাটাই ভারতীয় ক্রিকেটের অভধান থেকে সরানো হবে। বহু আগে থেকেই আমি বলে আসছি এই কথাটা। পাঁচ ম্যাচে আমি দেখেছি তিনি সাত ওভার, আট ওভার স্পেলে বোলিং করে গেছেন। কারণ অধিনায়ক চেয়েছেন। শুধু তাই নয় দেশও তাঁর থেকে প্রত্যাশা রেখেছেন”।

জসপ্রীত বুমরাকে প্রথম থেকেই বলা হয়েছিল যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য সব ম্যাচে খেলানো হবে না। সেখানেই সিরাজ খেলে গিয়েছেন প্রতিটি ম্যাচ। গম্ভীরের ভূমিকা নিয়ে প্রশ্নই তুলছেন গাভাসকর।

Related articles

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...