Monday, April 6, 2026

রবিভূমের পর এবার জঙ্গলমহলে ভাষা আন্দোলন, আজ ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে সরব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। বাঙালির মাতৃভাষাকে ‘বাংলাদেশি’ তকমা দেওয়া থেকে শুরু করে ভিন রাজ্যে বঙ্গভাষীদের হেনস্থার প্রতিবাদে রাস্তায় নেমে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। বীরভূমের পর এবার জঙ্গলমহলে আন্দোলনের সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ (৬ আগস্ট) মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম (Jhargram) সফর। আরামবাগ -ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পর মঙ্গলবার মেদিনীপুরের সার্কিট হাউসে রাত্রিবাস করেন মমতা। আজ ঝাড়গ্রাম শহরে পদযাত্রা করবেন তিনি।

মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষ্যে সেজে উঠছে জঙ্গলনগরী। আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শহরের পাঁচ মাথার মোড়ে সভামঞ্চ তৈরির কাজ প্রায় সম্পূর্ণ, সকাল থেকে শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি ধরা পড়েছে। জেলা প্রশাসন ও তৃণমূল কংগ্রেস (TMC) সূত্রে জানা গেছে, এদিন ঝাড়গ্রাম শহরে পদযাত্রা পদযাত্রা করার পাশাপাশি একটি সভাও করবেন মমতা। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার ঘোড়াধরা স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবসের চার দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করার কথা রাজ্যের প্রশাসনিক প্রধানের।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...