Monday, April 6, 2026

বৈঠকেও কাটল না আইএসএল নিয়ে জট

Date:

Share post:

কবে হবে আইএসএল (ISL)? বৃহস্পতিবার আটটি ক্লাব কর্তাদের সঙ্গে ফেডারেশন কর্তারা বৈঠকে বসলেও জট কাটল না। ক্লাবগুলো সুপার কাপ খেলতে রাজি হলেও, সেখানেও রয়েছে শর্ত। আইএসএল কিংবা দেশের সর্বোচ্চ ফুটবল লিগ যদি হয় তবেই নাকি তারা সুপার কাপে নামবে। বৃহস্পতিবার আটটি ক্লাবের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ফেডারেশন (AIFF) সভাপতি কল্যাণ চৌবে (Kalyan Chaubey) সহ সহ সভাপতি। কিন্তু সেখানে কোনওরকম জটই কার্যত কাটেনি। সেখানে কল্য়াণ চৌবে (Kalyan Chaubey) শুধুই আইএসএল হওয়া নিয়ে আশ্বাস দিয়েছে। কিন্তু কবে থেকে আইএসএল (ISL) শুরু হবে তা নিয়ে ক্লাব গুলোর কাছে কিছুই কথা দিতে পারেননি ফেডারেশন সভাপতি।

দীর্ঘদিন ধরেই আইএসএল হওয়া নিয়ে একটা জট তৈরি হয়েছে। কল্যান চৌবের নেতৃত্বাধীন কমিটির বিরুদ্ধে একাধিক দূর্নীতির অভিযোগ। সেইসঙ্গে এফএসডিএলের শর্তসাপেক্ষে চুক্তি বৃদ্ধিকরণ। এরপরই মামলা শুরু হয় সুপ্রিম কোর্টে। সেখানেই ফেডারেশনের (AIFF) বর্তমান কমিটি এবং সংবিধান নিয়ে রায় দেবে সুপ্রিম কোর্ট। এরপরই নির্বাচন হতে পারে ফেডারেশনে। আর তাতেই ভারতীয় ফুটবলে নেমে এসেছে ঘোর অন্ধকার।

এরই মাঝে ফেডারেশনের উদ্যোগে সুপার কাপ (Super Cup) করার কথা ঘোষণা করা হয়েছে। ফেডারেশন সভাপতির তরফে বলা হয়েছে আইএসএলের (ISL) আগেই হবে সুপার কাপ। সাত থেকে দশ দিনের মধ্যেই নাকি তার দিনও ঘোষণা হয়ে যাবে। কিন্তু এই সিদ্ধান্তে ক্লাবগুলোর কোনও সুরাহা হল কি। উত্তর কিন্তু না। কারণ তাদের দাবী একটাই আইএসএল না হলে কোনও লিগেই তারা খেলবে না।

ফে়ডারেশন সভাপতি জানিয়েছেন, “আইএসএল এবং সুপার কাপ দুটোই হব এই বছর। তবে সুপার কাপ হবে আইএসএলের আগে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে আমরা বৈঠকে বসব, সেখানেই সুপার কাপের সমস্ত কিছু ঠিক হবে”।

এই অনিশ্চয়তায় ইতিমধ্যেই তিনটি ক্লাব সমস্যায় পড়ে গিয়েছে। বেঙ্গালুরু এফসি, ওড়িশা এফসি ইতিমধ্যেই সমস্ত চুক্তি স্থগিত করে দিয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বেতনের কাজও। গত বুধবার রাতে চেন্নাইয়িন এফসিও একই পথে হেঁটেছে। সকলের দাবী একটাই ফেডারেশনের তরফে জানানো হোক আইএসএল কবে শুরু হবে।

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...