Wednesday, April 8, 2026

পাক-অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারে বাধা কোথায়? প্রশ্ন তুলে তোপ অভিষেকের

Date:

Share post:

দিল্লি যাওয়ার সময় আরও একবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ করলেন লোকসভায় তৃণমূলের (TMC) দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার কলকাতা বিমান বন্দর থেকে পাক-অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার নিয়ে বললেন অভিষেক।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পাক-অধিকৃত কাশ্মীর আমাদের অংশ। তাহলে পাক-অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার করার পথে বাধা কী? কোনও বাধা নেই। দেশের মানুষ আপনাদের সঙ্গে আছে। সমস্ত বিরোধী দল এই লড়াইয়ে কেন্দ্রীয় সরকারের পাশে রয়েছে। যতক্ষণ না আপনারা পাক-অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার করছেন, ততক্ষণ এসব চলতেই থাকবে।”

অভিষেকের (Abhishek Banerjee) আরও সংযোজন, ২০১৯ সালে পুলওয়ামা ঘটেছিল, পাল্টা এয়ারস্ট্রাইক হয়েছিল। তারপর পাঁচ বছর কেটে গেল, এবার পহেলগাম ঘটল, আবার এয়ারস্ট্রাইক। আমরা যেন একটা ইনফিনিট লুপে আটকে গেছি। এটা একবারে বন্ধ করতে হবে। যদি কোনও স্থায়ী সমাধান থাকে, তাহলে সেটা হল—পাক-অধিকৃত কাশ্মীর দখল করে পাকিস্তানকে তাদের ভাষাতেই জবাব দেওয়া। এই সমস্যার আর কোনও সমাধান নেই।”

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...