Thursday, June 18, 2026

অসম-ত্রিপুরায় বরাদ্দ অর্থ, কেন্দ্রের বঞ্চনা শুধু বাংলাকে

Date:

Share post:

আবারও বাংলাকে বঞ্চনা। কেন্দ্রের ক্যাবিনেট মিটিংয়ে অসম ও ত্রিপুরার জন্য বিশেষ উন্নয়ন প্যাকেজ ঘোষণা হলেও, বাংলা সেই ব্রাত্যই রয়ে গেল। বিজেপির (BJP) দুই রাজ্যে চারটি খাতে মোট ৪,২৫০ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব দিয়েছে কেন্দ্র। কিন্তু নতুন করে বরাদ্দ তো দূর অস্ত, বাংলাকে প্রাপ্য বকেয়াটুকুও দিল না কেন্দ্র (Centre)।

একশো দিনের কাজে বাংলার প্রাপ্য দেয়নি কেন্দ্র। আবাসের টাকা থেকে শুরু করে গ্রামীণ রাস্তা-সহ একাধিক খাতে টাকা বকেয়া রয়েছে। বাংলাকে ক্রমাগত বঞ্চনা চলছে। কেন্দ্রের সরকার নানা অজুহাতে বাংলার প্রাপ্য ১ লক্ষ ৭১ হাজার কোটিরও বেশি টাকা আটকে রেখেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বারবার উষ্মা প্রকাশ করেছেন কেন্দ্রের (Centre) বিমাতৃসুলভ আচরণের বিরুদ্ধে। এমতাবস্থা হাইকোর্ট নির্দেশ দেয় বাংলার একশো দিনের প্রকল্প অবিলম্বে শুরু করতে হবে। কিন্তু তারপর ক্যাবিনেট বৈঠকেও ব্রাত্য করে রাখা হল বাংলাকে। বাংলার জন্য বরাদ্দ জল জীবন মিশনের ২,৫০০ কোটি টাকাও বন্ধ। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের পাশাপাশি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করবে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। কী কারণে বাংলার টাকা বন্ধ করে রাখা হয়েছে তার উত্তর দিতে হবে কেন্দ্রকে।

অসমে আদিবাসী অধ্যুষিত এলাকা, ও বিভিন্ন উপজাতি এলাকা উন্নয়ন চার হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ত্রিপুরার উপজাতিদের উন্নয়নের জন্যও ২৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তাহলে কেন বাংলার জন্য বরাদ্দ করা হবে না, সেই প্রশ্ন উঠেছে। বিজেপির রাজ্যে রাজে বাংলা বিদ্বেষ চলছে। বাংলাভাষার উপর সন্ত্রাস নামিয়ে আনা হয়েছে। তারপর চলছে অর্থনৈতিক অবরোধ। এই বাংলা ও বাঙালি বিদ্বেষ ও বিরোধিতার বিরুদ্ধে এবার সরব হবেন সাংসদরা।

Related articles

একই অভিযোগ, আলাদা পরিণতি! শাহানু গ্রেফতার হলেও কেন অধরা টাকির চেয়ারম্যান?

উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ (Food Karmadhyaksha, North 24 Parganas Zilla Parishad) তথা তৃণমূল নেতা শাহানুর...

আমেরিকা-ইরান যুদ্ধের অবসান! স্বাক্ষর শান্তিচুক্তি, দেশে কমবে জ্বালানির দাম?

১০০ দিনের বেশি সংঘর্ষের পর অবশেষে আমেরিকা-ইরানের যুদ্ধের অবসান! খুলে যাচ্ছে হরমুজ প্রণালী। ফ্রান্সের ভার্সাই প্রাসাদে অনুষ্ঠিত এক...

লক্ষ্মীবারে কলকাতায় কত হল সোনা-রুপোর নতুন দাম

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর (Gold-Silver Price Today)। আন্তর্জাতিক...

অসুস্থ সুজিতের চিকিৎসায় সেলিব্রেটি বিধায়কদের কাছে অর্থ সাহায্য দাবি!

টলিউড পরিচালক সুজিত গুহর (Sujit Guha) অসুস্থতার খবর নতুন নয়। কয়েক সপ্তাহ আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার হাসপাতালে ভর্তি...