Thursday, June 18, 2026

শুক্র রাতে পার্ক স্ট্রিটের কফিশপে আগুন

Date:

Share post:

ফের পার্ক স্ট্রিটের (Park Street) রেস্তোরাঁয় আগুন। শুক্রবার রাতে পার্কস্ট্রিটের একটি নামী কফি শপে (Coffee Shop) আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক ভাবে অনুমান।

রাত ৯.৫০ নাগাদ পার্কস্ট্রিটের (Park Street) ওই নামী কফিশপে আগুন লাগে। রেস্তোরাঁর পক্ষ থেকে দমকলে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। দমকলের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে আশপাশে সাময়িক আতঙ্ক ছড়ায়। শর্টসার্কিট থেকে আগুন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

Related articles

কলকাতাতেই আরেক বিমানবন্দর! বেহালা ফ্লাইং ক্লাব নিয়ে তৎপরতা শুরু 

শহর কলকাতার মূল কেন্দ্র থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ১৯৪৭ সালে বেহালা ফ্লাইং ক্লাব (Behala Flying Club) বা...

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...