Friday, June 19, 2026

অভয়া-কাণ্ড: বিচারের দাবিতে ফের রাজপথে মিছিল! আড়ালে রাজ্যকে অশান্ত করার ছক? উঠছে প্রশ্ন

Date:

Share post:

ঠিক এক বছর আগে এই আট অগাস্ট মধ্যরাতে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নৃশংস ভাবে ধর্ষণ-খুন হয় তরুণী চিকিৎসক পড়ুয়ার। তারপরে বিচারের দাবিতে রাজ্য তথা দেশজুড়ে অনেক আন্দোলন সংগঠিত হয়েছে। এক বছর পর ফের সেই মৃত্যুকে সামনে রেখে শুক্রবার রাস্তায় নেমেছে ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম’ (WBJDF)। রাত ৯টায় কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। সেখানেই হবে রাতভর অবস্থান। শনিবার ভোরে রাখি বন্ধন কর্মসূচি। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে একমাত্র অভিযুক্ত দোষী সাব্যস্ত হয়েছে এবং তার সাজা ঘোষণা হয়ে গিয়েছে, তখন এই ধরনের বিক্ষোভ কর্মসূচির আড়ালে কি রাজ্যকে অশান্ত করতে চাইছে অতি বাম শক্তিগুলি?

রাত নটার পরে কলেজ স্কোয়ার থেকে মশাল মিছিল শুরু হয়। অভয়ার বিচারের দাবিতে ব্যানার, জাতীয় পতাকা হাতে স্লোগান দিতে দেখা যায় জুনিয়র ডাক্তারদের একটি সংগঠনকে। “সঞ্জয় রায় ছাড়া বাকি অভিযুক্তরা এখনও অধরা”-এই অভিযোগ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট (WBJDF)। কিন্তু এরাই ঘটনায় CBI তদন্তের দাবিতে সরব হয়েছিল এখন সিবিআই তদন্ত তাদের পছন্দ নয়। রাত পেরিয়ে ভোর চারটে পর্যন্ত চলবে অবস্থান। শনিবার সকালে রাখী বন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

এই মৃত্যুকে সামনে রেখে জুনিয়র ডক্টরস ফ্রন্ট নিজেদের দাবি আদায় করেছে সরকারের থেকে। এমনকী ভিক্টিম কার্ড খেলে নিজেদের বদলি আটকানোর চেষ্টা করেছেন কয়েকজন। এখানেই প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করেছে, বিচারের রায় হয়ে গিয়েছে- তখন একটি নির্মম মৃত্যুকে সামনে রেখে কীসের আন্দোলন? এটা কি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত? এই আন্দোলনের আড়ালে অতিবাম শক্তিগুলি আবার রাজ্যে অশান্তি তৈরির ছক কষছে না তো!

Related articles

PAC-র চেয়্যারম্যান পদে ফিরহাদ?

বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট চেয়্যারম্যান কে হবেন? এনিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছে। এই পদটি বিরোধী দলকে দেওয়াই নিয়ম। এবার...

জলমগ্ন কলকাতা, পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামলেন অগ্নিমিত্রা

বর্ষার বৃষ্টিতে নাকাল কলকাতা। জল থই থই উত্তর থেকে দক্ষিণ। সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট, সল্টলেক...

শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা গৌতমের, পদত্যাগপত্র পাঠালেন কমিশনারকে

জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব (Goutam...

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...