Tuesday, June 16, 2026

লন্ডনে প্রস্তুতি শুরু বিরাট কোহলির

Date:

Share post:

ছুটি কাটানো শেষ। লন্ডনেই প্রস্তুতি শুরু বিরাট কোহলির (Virat Kohli)। সেই ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। টি টোয়েন্টির পর টেস্ট থেকেও অবসর নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। এখন শুধুই ওডিআই ফর্ম্যাটে খেলবেন বিরাট কোহলি। হাতে এখনও অনেকটা সময় রয়েছে। তবে বিরাট কিন্তু সময় নষ্ট করতে একেবারেই নারাজ। লন্ডনেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। আর তাঁর সঙ্গী গুজরাত টাইটান্সের (Gujarat Titans) নইম আমিন।

কয়েকদিন আগেই শেষ হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের টেস্ট সিরিজ। সেই সিরিজ ড্র করেছে টিম ইন্ডিয়া। তার মাঝেই অবশ্য শুভমন গিলদের (Shubman Gill) লন্ডনে নিজের বাসভবনে আমন্ত্রন জানিয়েছিলেন  বিরাট কোহলি (Virat Kohli)। যদিও মাঠে যাননি খেলা দেখতে। আইপিএলের পরই দীর্ঘ ছুটিতে রয়েছেন এই তারকা ক্রিকেটার। তারই মাঝে টেস্ট থেকে অবসর নিয়ে নানান কথাবার্তা হয়েছে।

তবে বিরাট কোহলির ফোকাস এখন শুধুই ২০২৭ ওডিআই বিশ্বকাপ। সেই লক্ষ্যেই নিজেকে তৈরি করতে শুরু করেছেন ভারতীয় দলের এই কিংবদন্তী ক্রিকেটার। লন্ডনে ইন্ডোরে চলছে বিরাট কোহলির প্রস্তুতি। সেখানে এক ভক্তের সঙ্গেই নিজের ছবি দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে নামবে টিম ইন্ডিয়া। সেখানেই ফের একবার দেশের জার্সিতে নামবেন বিরাট কোহলি।

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...