Tuesday, June 16, 2026

নির্দেশ সত্ত্বেও MGNREGA-র টাকা দেয়নি কেন্দ্র, এটা আদালত অবমাননা: তোপ অভিষেকের

Date:

Share post:

শুধু SIR-ই নয়, MGNREGA ইসুতেও শুক্রবার মোদি সরকারকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। ১০০ দিনের কাজ, জল জীবন মিশনের বকেয়া টাকা এবং টিকাকরণ বন্ধ হয়ে যাওয়ার নিয়ে ক্ষোভ উগরে দেন অভিষেক। তাঁর অভিযোগ, এটা আদালত অবমাননা।

অভিষেক বলেন, “কোর্ট বলেছে ১ অগাস্ট থেকে ১০০ দিনের টাকা দিতে হবে। আজ ৮ অগাস্ট, এখনও এক টাকাও দেয়নি কেন্দ্র। জল জীবন মিশনের আড়াই হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। এটি আদালত অবমাননা।” অভিষেকের কথায়, “আমরা ইতিমধ্যেই MGNREGA বিক্ষোভের সময় এটি নিয়ে সরব হয়েছি। আদালতের আদেশ সত্ত্বেও, তারা এখনও MGNREGA-র টাকা দেয়নি”। তৃণমূলের লোকসভার দলনেতা জানান, এই বিষয় নিয়ে তাঁদের প্রতিনিধিদল শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করবে।

বাংলায় টিকাকরণ হঠাৎ বন্ধ হয়ে নিয়ে অভিষেক জানান, “এই বিষয়ে আমি স্বাস্থ্য দফতরের মন্ত্রীদের সঙ্গে কথা বলব। কেন এমন হল, তা জানব।”

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...