Tuesday, June 16, 2026

গুইতের গোলে জয়ের রাস্তায় ইস্টবেঙ্গল

Date:

Share post:

পুলিশের কাছে আটকে গেলেও ঘুরে দাঁড়াতে খুব একটা বেশি সময় নিল না ইস্টবেঙ্গল (Eastbengal)। কালীঘাট লাভার্স অ্যাসোসিয়েশনের (Kalighat) বিরুদ্ধে ১-০ গোলে জিতে লিগ টেবিলে আরও একধাপ ওপরে উঠে এল লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের হয়ে ম্যাচের একমাত্র গোলদাতা ভানলালপেকা গুইতে (Bhanlelpeka Guite)। তবে প্রথমার্ধে গোলের সুযোগ ইস্টবেঙ্গল পেয়েছিল, কিন্তু জালে বল জড়াতে পারেনি তারা। এদিনই ইস্টবেঙ্গলের হয়ে চোট সারিয়ে মাঠে ফিরলেন সৌভিক চক্রবর্তী (Souvik Chakrabarti)।

কালীঘাটের বিরুদ্ধে এদিন ইস্টবেঙ্গল (Eastbengal) কোচ বিনো জর্জ তাদের সিনিয়র সদস্যদের ওপরই আস্থা রেখেছিলেন। সেখানেই সৌভিক চক্রবর্তী, এডমন্ড লালরিন্ডিকা এবং দেবজিৎ মজুমদারদের দলে নিয়েছিল ইস্টবেঙ্গল। কারণ দলের বেশ কয়েকজন ফুটবলার বাইরে রয়েছে। তবে সিনিয়র সদস্যরা দলে এলেও সেভাবে কিন্তু ছাপ ফেলতে পারেনি ম্যাচে। বরং প্রথমার্ধে ইস্টবেঙ্গল সেভাবে দাগ কাটতে পারেনি।

বিরতির পর ইস্টবেঙ্গল অবশ্য ম্যাচে ফিরেছিল। সেখানেই ভানলালপেকা গুইতের গোলে এগিয়ে যায় লাল-হলুদ। গোলের ব্যবধান আর বাড়াতে না পারলেও শেষপর্যন্ত ম্যাচ জেতে ইস্টবেঙ্গলই। কিন্তু এই ম্যাচেও শেষের দিকে কিন্তু বিতর্ক রয়েই গেল। কালীঘাটের ফুটবলারকে বক্সে ট্যাকল করলেও রেফারির পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ দেখার কালীঘাটের ফুটবলাররা। রেফারিকে ঘিরেও ধরেন তারা। শেষপর্যন্ত পুলিশের সাহায্যেই মাঠ ছাড়েন রেফারি।

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...