Monday, June 8, 2026

দিল্লিতে ভারী বৃষ্টির জের! দেওয়াল ধসে মৃত দুই শিশুসহ ৭

Date:

Share post:

রাতভর ভারী বৃষ্টির জেরে দক্ষিণ-পূর্ব দিল্লির (Delhi) হরিনগরে এক পুরানো দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল দুই শিশুসহ অন্তত ৭ জনের। আহত আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাখিপূর্ণিমার দিন সকালেই এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

দিল্লির হরিনগরের শ্যাম শিবির এলাকায় ঝুপড়িতে বসবাসকারী বহু মানুষের উপর বিপদ নেমে আসে শুক্রবার গভীর রাতে। টানা প্রবল বর্ষণে ভেঙে পড়ে একটি পুরনো ইটের দেওয়াল, ধ্বংসস্তূপে চাপা পড়েন কয়েকজন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল ও উদ্ধারকারী দল, শুরু হয় তৎপর উদ্ধার অভিযান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতদের নাম— শাবিবুল (৩০), রবিবুল (৩০), মুট্টু আলি (৪৫), রুবিনা (২৫), ডলি (২৫), রুখসানা (৬), হাসিনা (৭) এবং আহত এক ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। তাঁকে সাফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই এলাকায় পৌঁছান পুলিশ ও উদ্ধারকারী দল। দিল্লি পুলিশ জানিয়েছে, প্রাচীন দেওয়ালটি একটি মন্দির সংলগ্ন এলাকায় অবস্থিত ছিল। অতিবৃষ্টিতে সেটি দুর্বল হয়ে পড়ে এবং ঝুপড়িগুলির ওপর ভেঙে পড়ে। দক্ষিণ-পূর্ব দিল্লির অতিরিক্ত ডিসিপি (DCP) ঐশ্বর্য শর্মা জানিয়েছেন, “এটি একটি দুঃখজনক দুর্ঘটনা। আমরা ঘটনাস্থলে আছি। তদন্ত চলছে।” দিল্লি মিউনিসিপাল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থলের আশেপাশে বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হচ্ছে। আরও পড়ুনঃ দিল্লির বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড! মৃত ১, আশঙ্কাজনক আরও ৮

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...