Monday, May 18, 2026

বিচার দিতে না পারলে CBI-এর বদলে অন্য কেউ! দিলীপ ঘোষের অন্য সুর

Date:

Share post:

কলকাতা পুলিশ যে অপরাধীকে আর জি কর ধর্ষণ-খুনে অপরাধী বলে চিহ্নিত করেছিল, সেই অপরাধীকেই দোষী হিসাবে আদালতের সামনে তুলে ধরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। তাদের তদন্তে নতুন করে কোনও তথ্য উঠে আসেনি। এমনকি এত বড় অপরাধীকেও ফাঁসির সাজার মুখে নিয়ে যেতে পারেনি সিবিআই। রাজ্যের শাসকদল বারবার সেখানেই সিবিআই-এর তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছে। এবার বিজেপি নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) মুখে সেই সিবিআই-কে নিয়ে প্রশ্ন। প্রয়োজনে সিবিআই-কে সরিয়ে দিয়ে অন্য তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানোর বিষয়েও সওয়াল দিলীপের।

দ্বিতীয়বার দিল্লি সফর করেও সিবিআই-এর থেকে দ্বিতীয় রকমের উত্তর বের করে আনতে পারেননি অভয়ার বাবা-মা। উপরন্তু দ্বিতীয়বার দিল্লি থেকে ফিরে যার পর নাই নিন্দা করেছেন সিবিআই-এর। আধিকারিকদের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করে সেখানে যাওয়াকে সময় নষ্ট বলে দাবি করেছেন।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিয়ে এই প্রশ্ন নিহত চিকিৎসকের পরিবার তোলার পরই সরব বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপের দাবি, যখন এরকম জঘন্য ঘটনার সুবিচার পাওয়া যাবে না তখনই এর সঙ্গে জড়িত সব পক্ষকে নিয়েই প্রশ্ন উঠবে। আদালতের কাছে গিয়ে বলা উচিত যা আপনারা নতুন করে তদন্ত শুরু করান। অনেক তথ্য আছে যা ইগনোর করা হয়েছে। যাদের দিয়ে করানো হয়েছে তাদের বাদ দিয়ে অন্যদের দিয়ে করান। কিন্তু সুবিচার হওয়া উচিত।

বিষয়টি নিয়ে ঘুরিয়ে সিবিআই তদন্তের উপর প্রশ্ন তুলে দিলীপের আরও দাবি, সিবিআই-এর যদি সময় কম থাকে। লোক কম থাকে তাহলে অন্য তদন্তকারী সংস্থাকে দিতে হবে। আদালতের সেই দিকে নজর দেওয়া উচিত।

আরও পড়ুন: রাজধানীতে ভাঙা ম্যানহোল! পড়ে মৃত্যু আড়াই বছরের শিশুর

একদিকে যখন বিজেপির একাংশের নেতাদের প্ররোচনায় প্রচারে থাকার রাজনীতিকে অস্ত্র করতে চাইছেন অভয়ার বাবা-মা, সেখানে ভিন্ন মত দিলীপ ঘোষের। কার্যত বিজেপির যে নেতাদের দ্বারা প্রভাবিত হয়ে অভয়ার বাবা-মা কলকাতায় বিক্ষোভ আন্দোলনের পথে চলেছেন, তার সঙ্গে ভিন্ন মত দিলীপের। আইনের পথেই আইনি ফয়সালার পক্ষে সওয়াল করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

Related articles

স্বাস্থ্যের হাল ফেরাতে বৈঠক স্বাস্থ্য ভবনে: যোগ দিলেন চিকিৎসক বিধায়করা

সরকারি হাসপাতাল থেকে উন্নততর পরিষেবা ও যথাযথ পরিকাঠামো বজায় রাখা নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই...

ধনধান্যে বোর্ড কৃতীদের শুভেচ্ছা শমীকের

ধনধান্য অডিটোরিয়ামে (Dhono Dhanyo Auditorium) কৃতীদের শুভেচ্ছা জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। সোমবার ২০২৬ সালের...

প্রাতিষ্ঠানিক দুর্নীতি-নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ দেখতে ২ কমিশন গঠনের রাজ্যের

বিগত সরকারের আমলে রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে দু’টি পৃথক কমিশন...

জেনিফার শেষ শ্রদ্ধা, শোকস্তব্ধ লিয়েন্ডারের পাশে থাকার বার্তা শুভেন্দুর

রবিবার প্রয়াত হয়েছেন লিয়েন্ডার পেজের (Leander Pase) মা জেনিফার(Jenifar)। সোমবার তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে এসে টেনিস তারকা সমবেদনা জানালেন...