Friday, June 19, 2026

ভারত ছাড়ো আন্দোলনের আত্মত্যাগ ও সংকল্প: শ্রদ্ধায় স্মরণ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

১৯৪২ সালের ৮ অগাস্ট মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত আইন অমান্য আন্দোলন। আন্দোলনে ব্রিটিশ সরকারকে ভারত ছাড়ার জন্য চাপ দেওয়া হয়। এটি ছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সংগ্রামীদের স্মরণ করেছেন।

এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন, “এই অগাস্ট মাসে ভারত ছাড়ো আন্দোলনের (Quit India Movement) বার্ষিকীতে আমরা সাহসী বীরদের স্মরণ করছি। যারা আমাদের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী ছিলেন। তাঁদের আত্মত্যাগ এবং সংকল্প আমাদের ১৯৪৭ সালে স্বাধীনতার আরও ত্বরান্বিত করেছিল।”

আরও পড়ুন: বাঙালির মাছ বাজার বন্ধের ‘হুলিয়া’! রাজধানীতে বিজেপির দাবি উড়িয়ে প্রমাণ করে দিল তৃণমূল

ভারত ছাড়ো আন্দোলন ভারতের স্বাধীনতা আন্দোলনে একটি নতুন গতি সঞ্চার করে এবং স্বাধীনতার পথকে সুগম করে। সকল স্তরের মানুষ এই আন্দোলনে সামিল হল। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সকলে এক হয়েছিল।

Related articles

জলমগ্ন কলকাতা, পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামলেন অগ্নিমিত্রা

বর্ষার বৃষ্টিতে নাকাল কলকাতা। জল থই থই উত্তর থেকে দক্ষিণ। সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট, সল্টলেক...

শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা গৌতমের, পদত্যাগপত্র পাঠালেন কমিশনারকে

জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব (Goutam...

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...