Tuesday, June 23, 2026

রাখির বন্ধনে টলিউড: স্বরূপের উদ্যোগে স্টুডিওপাড়ায় সৌভ্রাতৃত্বের ছবি 

Date:

Share post:

লাইট-ক্যামেরা-অ্যাকশনের বাইরেও টলিপাড়ায় ফুটল অন্য ছবি। রাখি বন্ধনকে কেন্দ্র করে শনিবার স্টুডিওপাড়ায় দেখা গেল সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির অনন্য দৃশ্য। একে অপরের হাতে রাখি পরালেন অভিনেতা-অভিনেত্রী, প্রযোজক, পরিচালক থেকে টেকনিশিয়ানরা।

ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার উদ্যোগে দ্বিতীয় বছরের মতো আয়োজিত এই রাখি বন্ধন উৎসবে শামিল হন বাংলা সিনেমা ও সিরিয়াল জগতের প্রায় সব পরিচিত মুখ। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের হাতে রাখি পরালেন শিল্পীরা। উপস্থিত ছিলেন পিয়া সেনগুপ্ত, দিগন্ত বাগচী, পারমিতা মুন্সি, গৌরব চট্টোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়, নিশপাল সিং-সহ আরও অনেকে। উৎসবের পাশাপাশি চলল মিষ্টি খাওয়া ও ছবি তোলার পর্ব।

সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন, “সারা বছর আমরা একসঙ্গে কাজ করি। কোনও সিরিয়াল ছ’ মাস চলে, কোনওটি শতাধিক পর্ব পেরিয়ে যায়। দীর্ঘ সময় এক জায়গায় কাজ করতে হলে সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতি থাকা জরুরি, তবেই সুশৃঙ্খল পরিবেশ তৈরি হয়।” তিনি আরও জানান, মহিলা টেকনিশিয়ানদের নিরাপত্তার জন্য চালু হয়েছে ‘সুরক্ষা বন্ধু’ প্রকল্প, যাতে রাতের শুটিংয়ের পরে তাঁদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

এদিন বাংলার মর্যাদা নিয়েও সরব হন স্বরূপ বিশ্বাস। তাঁর কথায়, “বাংলা আমার মাতৃভাষা। যারা এই ভাষাকে অপমান করছে, তারা মাকে অপমান করছে। এদের কোনও ক্ষমা নেই।” ফেডারেশনের এই উদ্যোগ বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের মধ্যে সমন্বয় ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করল।

আরও পড়ুন – রাজনৈতিক সৌজন্য: CPIM নেতা সুজনের হাতে রাখির বাঁধলেন তৃণমূল বিধায়ক লাভলি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...