Friday, April 3, 2026

কীভাবে আহত হলেন অভয়ার মা: শুভেন্দুকেই কাঠগড়ায় তুললেন চিকিৎসকরা

Date:

Share post:

আন্দোলনের নামে উস্কানি। তারপর অশান্তির মুখে ঠেলে দিয়ে কোথায় মুখ লুকালেন বিজেপির নেতারা? আবার তারাই কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছেন চিকিৎসকদের, শনিবারের নবান্ন অভিযানে না যাওয়ার জন্য। কার্যত বিজেপি পরিচালিত নবান্ন অভিযানে অভয়ার মায়ের মাথায় আঘাত লাগায় সেই বিজেপির নেতাদেরই দায়ী করলেন জুনিয়র চিকিৎসক (WBJDF) থেকে চিকিৎসকদের সংগঠন অভয়া মঞ্চও।

একদিকে নবান্ন অভিযান করে চিকিৎসক মহলের সমর্থন পাওয়ার আশায় পানি পড়ে গিয়েছে শুভেন্দু অধিকারীর। ফ্লপ শো শেষে জুনিয়র চিকিৎসকদের কাঠগড়ায় তোলার চেষ্টা করেছেন তিনি। সেখানে পাল্টা জুনিয়র চিকিৎসকদের সংগঠনের সদস্য অনিকেত মাহাতো প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই। যে সিবিআই আজও আরজিকরের নির্যাতিতার বিচার দিতে পারেনি, সেই সিবিআইকে (CBI) কেন প্রশ্ন করছেন না বিজেপির নেতারা, প্রশ্ন অনিকেতের। সেই সঙ্গে অনিকেতের স্পষ্ট দাবি, অনিকেত মাহাতো সিবিআই-এর আধিকারিক নয়। আগে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অভয়ার জন্য ন্যায়বিচার ছিনিয়ে আনুন।

শনিবারের গোটা অভিযানে একমাত্র জনজীবনকে ব্যাহত করা ছাড়া আর কোনও প্রভাব ফেলতে পারেনি বিজেপি নেতৃত্ব। কার্যত হতাশায় অভয়ার মায়ের রহস্যজনক চোটকে হাতিয়ার করেছে বিজেপি। প্রচার পেতে আঘাতকে তুলে ধরে নতুন করে রাজনীতির মঞ্চে অভয়ার পরিবারও।

আরও পড়ুন: সুপার ফ্লপ নবান্ন অভিযান, অনিকেতদেরই ‘অপরাধী’ বলে দাগিয়ে দিলেন শুভেন্দু

যদিও অভয়ার মায়ের চোট নিয়ে রাজনীতি নয়, বিজেপিকেই পাল্টা প্রশ্ন অভয়া মঞ্চের। তাঁরা আঙুল তুলেছেন, নবান্ন অভিযানের ডাক দেওয়া বিজেপির দিকেই। অভয়া মঞ্চের সদস্য তমোনাস চৌধুরীর দাবি, বিরোধী দলনেতা (LoP) ঘোষণা করেছিলেন তিনি থাকবেন। তিনি ছিলেন, তাঁর সাথীরাও ছিলেন। তবে কীভাবে আহত হলেন অভয়ার মা। এবার আমরা ভালো করে দেখব কেন অভয়ার মা আহত হলেন। যাঁরা তাঁর সাথী ছিলেন তাদের তো লড়াইতে আগে বুক পেতে দাঁড়ানোর কথা ছিল। তাহলে কিভাবে আহত হলেন অভয়ার মা।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...