Tuesday, June 23, 2026

বিমানবন্দরের কাছে চলন্ত বাসে আগুন! বিপদমুক্ত যাত্রীরা

Date:

Share post:

চলন্ত বাসে আগুন লাগার ঘটনায় রবিবারের সকালে চূড়ান্ত চাঞ্চল্য বিমান বন্দরের কাছে ভিআইপি রোডে। এসবিএসটসির (SBSTC) বাসে আগুন লাগার ঘটনায় কোনও হতাহতের খবর নেই। দ্রুত বিমান বন্দর থানার (Biman Bandar Police Station) পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যহত হয় ভিআইপি রোডে।

রবিবার বেলা ১২টা নাগাদ ভিআইপি রোডের কলকাতামুখি লেনে এসবিএসটিসি-র (SBSTC) একটি বাসে আচমকা ধোঁয়া বেরোতে থাকলে চালক বাসটি পাশে দাঁড় করিয়ে দেন। বাসে তখন ২৫-৩০ জন যাত্রী ছিলেন। দ্রুত তাঁরা বাস থেকে নেমে যান। বাসটিতে আগুন লেগে যায়। লেনের অন্যান্য গাড়িকে উল্টোদিকের লেনে ঘুরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: দেবের সঙ্গে কাজ করাতেই ভাগ্য বদল! এবার ‘দুর্গা’ ইধিকা

বিমান বন্দর থানার পুলিশ যান নিয়ন্ত্রণ থেকে বাসে আগুন নেভানোর কাজে তদারকি চালায়। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...