Monday, April 13, 2026

অভ্যন্তরীণ তদন্ত কমিটি গড়ার পরেই মুখ্যসচিবকে তলব কমিশনের

Date:

Share post:

ভোটার তালিকা সংক্রান্ত কাজ নিয়ে কমিশনের অভিযোগের কারণে রাজ্য সরকার পাঁচ আধিকারিক ও কর্মীকে কাজ থেকে অব্যাহতি দিয়েছিল। পাশাপাশি তাদের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্তের কথাও জানিয়েছিল। সোমবার রাজ্য সরকার (State Government) একথা জানানোর ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশন (Election Commission) থেকে ডেকে পাঠানো হল মুখ্যসচিব মনোজ পন্থকে (Manoj Panth)। কাল, বুধবার বিকেল পাঁচটায় সাক্ষাতের সময় দেওয়া হয়েছে। মুখ্যসচিব যাবেন না, চিঠিতে বিস্তারিত জানাবেন, সেটাই আপাতত আলোচনার বিষয়।

৫ আধিকারিক ও কর্মীর বিরুদ্ধে তদন্তের জন্য মুখ্যসচিবের নির্দেশে গঠিত হল তিন সদস্যের তদন্ত কমিটি। স্বরাষ্ট্র দফতরের এক সিনিয়র আধিকারিকের নেতৃত্বে এই কমিটি কাজ করবে। মুখ্যসচিব কমিশনকে জানিয়েছেন, রাজ্য পৃথকভাবে অন্তর্বর্তী তদন্ত করে পূর্ণাঙ্গ রিপোর্ট নেবে। তদন্ত কমিটিকে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন মনোজ পন্থ (Manoj Panth)। তদন্তের স্বার্থে অভিযুক্ত দুই ইআরও, দুই এআইআরও এবং ডাটা এন্ট্রি অপারেটরকেও তলব করা হবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।
আরও খবর: বিজেপির ভাষা-সন্ত্রাস, প্রতিবাদে ‘বাংলার মাটি, বাংলার জল’-এ মুখরিত দিল্লি

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...