Thursday, June 25, 2026

কেন্দ্রের তথ্যেই বিজেপির মিথ্যাচার ফাঁস, শিল্পায়নে এগিয়ে বাংলা

Date:

Share post:

বাংলা এবং বাংলার শিল্পায়ন নিয়ে বিজেপির কুৎসা অব্যাহত। বাংলায় নাকি শিল্প আসছে না বরং চলে যাচ্ছে। কেন্দ্রের তথ্য দিয়ে বিজেপির মিথ্যাচার ফাঁস করল তৃণমূল।রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা বলেন, সম্প্রতি সংসদে তৃণমূল কংগ্রেসের তরফে কর্পোরেট বিষয়ক মন্ত্রককে জানতে চাওয়া হয়েছিল ২০১১ সালে বাংলায় ক’টি রেজিস্ট্রার্ড কোম্পানি ও তাদের অফিস ছিল। ২০২৫ সালেই বা সে তথ্য কী। কেন্দ্রের জবাব ছিল, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার সময় রেজিস্ট্রার্ড কোম্পানি ও অফিস ছিল ১ লক্ষ ৩৭ হাজার ১৫৬টি। ২০২৫ সালে সে সংখ্যা বেড়ে হয়েছে ২ লক্ষ ৫০ হাজার ৩৪৩টি। অর্থাৎ প্রায় ১ লক্ষ ১৫ হাজার রেজিস্ট্রার্ড কোম্পানি ও অফিস বেড়েছে বাংলায়। এই সংখ্যা কী প্রমাণ করে? কোম্পানি এবং অফিস তৈরি হয়েছে ব্যবসা করার জন্যই। তথ্য প্রমাণ করছে বাংলা বাড়ছে শুধুই নয় দ্বিগুণ হয়েছে। কেন্দ্রের কাছে প্রশ্ন ছিল গত ৬ বছরে নতুন ক’টি কোম্পানি বাংলায় এসেছে? জবাবে জানানো হয়েছে, ৪৪ হাজার ৪০টি কোম্পানি। আর বাংলা থেকে চলে গিয়েছে মাত্র ১হাজার ৭৪২টি কোম্পানি।

কেন্দ্রের দেওয়া তথ্যতেই স্পষ্ট, বাংলায় শিল্পায়নের গতিপথ কতটা ঊর্ধ্বমুখী। বিজেপি রাজনীতি করতে গিয়ে যে মিথ্যাচার করছে তা প্রমাণিত হয়ে যাচ্ছে তাদের দেওয়া তথ্যেই। শিল্প বৃদ্ধি শুধু নয়, গোটা দেশের নজরকাড়া লগ্নি হয়েছে বাংলায়। মুখ্যমন্ত্রী নেতৃত্বে শুধু দেশ নয় বিদেশের লগ্নিও ক্রমাগত আসছে। আর তা সম্ভব হয়েছে রাজ্যে শিল্পনীতির কারণেই। তৃণমূলের জবাব বিজেপিকে বারবার কেন্দ্রীয় তথ্যেই বাংলার এগিয়ে থাকার চিত্র উঠে এসেছে। বাংলা নিয়ে মিথ্যাচার বন্ধ করুন। মানুষকে প্রকৃত তথ্য জানান।

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...