Saturday, April 4, 2026

বাংলা সিনে ইন্ডাস্ট্রির ঐতিহাসিক সিদ্ধান্তে খুশি প্রযোজক- পরিচালকরা

Date:

Share post:

বাংলা চলচ্চিত্র শিল্পকে উৎসাহিত করতেই রাজ্যের সমস্ত সিনেমা হল ও মাল্টিপ্লেক্সগুলিতে বাংলা ছবির দৈনন্দিন প্রদর্শনী বাধ্যতামূলক করা হয়েছে। এবার থেকে মাল্টিপ্লেক্সে একটি স্ক্রিন সেখানে ৩৬৫টি , যেখানে দুটি স্ক্রিন সেখানে ৩৬৫x২ অর্থাৎ ৭৩০টি শো চলবে বছরে। তিনটে স্ক্রিন হলে ১০৯৫ এবং চারটে স্ক্রিন থাকলে সেখানে বছরে ১৪৬০টি বাংলা শো চলবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি টলিউড। এদিন SVF-এর কর্ণধার শ্রীকান্ত মোহতা বলেন, ঐতিহাসিক সিদ্ধান্ত। এর ফলে বাংলা সিনে জগত উৎসাহ পাবে। সুযোগ বাড়বে শিল্পী থেকে টেকনিশিয়ানদের। যে ইন্ডাস্ট্রি গত কয়েকবছর ধরে বড় হতে পারছিল না সেই আগামী কয়েক বছরের মধ্যে এমন জায়গায় পৌঁছবে যা আমরা আগে দেখিনি। ভারতের বুকে কোনও রাজ্যের কোনও সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে কিনা জানা নেই। এই প্রথম কোনও রাজ্য সরকার কোনও একজন বা দুজন মানুষকে নয় একটা গোটা ইন্ডাস্ট্রির পাশে দাঁড়িয়েছে। শ্রীকান্ত বলেন, “প্রযোজক হিসেবে বলতে পারি এখন আমার ৪টে ছবি ফ্লোরে আছে এবার সেটা ১২ টা হবে। এর ফলে আরও দশটা আর্টিস্ট কাজ পাবে। ইন্ডাস্ট্রির উন্নতি হবে। সরকারের এই সিদ্ধান্তে আমাদের ভালো নতুন ছবি বানানোর দায়িত্ব বেড়ে গেল”।

পরিচালক অভিনেতা অরিন্দম শীল (Arindam Sil)বলেন, “আমরা সকলেই মনে করছি এটা বাংলা চলচ্চিত্রকে একটা বিশাল ধাপে এগিয়ে নিয়ে গেল। আমাদের দায়িত্ব বেড়ে গেল। সরকার দারুণ কাজ করেছে।” প্রযোজক রানা সরকার (Rana Sarkar) বলেন, অনেকদিন ধরেই এই সমস্যা সমাধানের চেষ্টা চলছিল। এবার ‘নো শো শেয়ারিং’ ব্যাপারটা সবার সামনে এসেছে। আমরা যে সিনেমা বানাই তা সবসময় কলকাতার বাইরে মুক্তি পায় না। তাই শহরের বাইরের সিঙ্গেল স্ক্রিনের অবস্থা নিয়ে একটা ধোঁয়াশা ছিল। ‘ধূমকেতু’র (Dhumketu)সময় সবটা বোঝা গেল। এরপরই মুখ্যমন্ত্রীকে জানাতে তিনি উদ্যোগ নেন। মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে দুবার বৈঠক হয়। অবশেষে এই ঐতিহাসিক সিদ্ধান্ত যা আগামিতে মুক্তিপ্রাপ্ত সব সিনেমার জন্য একটা ভালো দিক।

আরও পড়ুন- রাজ্যপালের সম্মতি! আইনে পরিণত হতে চলেছে সংখ্যালঘু কমিশন সংশোধনী বিল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...