Tuesday, June 23, 2026

‘ধূমকেতু’ আবেগে মুগ্ধ পরিচালক, ছবিমুক্তির দিনেই ব্রেকিং নিউজ কৌশিকের!

Date:

Share post:

প্রিয় জুটিকে ফিরে পাওয়ার উন্মাদনা আর দশ বছরের প্রতীক্ষার অবসানে সিনেমা মুক্তির দিন যে ‘ধূমকেতু’ (Dhumketu) ঝড় বক্স অফিস করবে তা প্রত্যাশিত ছিল। বাস্তবে হয়েছেও তাই। কিন্তু প্রত্যাশা পূরণ হল কি নাকি এই ছবিতেই লুকিয়ে আগামির ইঙ্গিত? সকাল সাতটায় শহর কলকাতার ফার্স্ট ডে ফার্স্ট শো শেষে ব্রেকিং নিউজ দিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) নিজেই। মধ্যরাত থেকে বৃহস্পতি দুপুর পর্যন্ত রাজ্যজুড়ে দেব-শুভশ্রী (Dev & Shubhashree Ganguly) জুটির অসমাপ্ত প্রেমের গল্পের ছবির অনেকগুলো প্রদর্শন হয়ে গেছে। তাই কোনও রকমের স্পয়লার অ্যালার্ট না দিয়েও বলা যায়, ইতিমধ্যেই বোধহয় ধূমকেতু টু-এর পরিকল্পনা করে ফেলেছেন পরিচালক গঙ্গোপাধ্যায়! সরাসরি কিছু না জানালেও প্রথম শো দেখে দর্শকের চোখে জল আর উন্মাদনার মাঝেই ‘দেশু’ জুটির এই ছবির সিক্যুয়েল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কৌশিক বললেন, ভাবনাচিন্তা তো আছে। তা না হলে অসমাপ্ত লিখলাম কেন? ব্যাস, এটুকুই যথেষ্ট।

স্বাধীনতার প্রাক্কালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে দেশাত্মবোধ থেকে জঙ্গি কার্যকলাপের পটভূমি যে থাকবে তা ট্রেলার দেখেই বোঝা গেছিল। তবে বারবার দেব – শুভশ্রী (DeSu) জুটির জন্য এই ছবি কতটা পুরনো প্রেমের নস্টালজিয়া ফিরিয়ে দেবে তা জানতে আগ্রহী ছিলেন দর্শকরা। ব্যক্তিগত জীবনে নায়ক-নায়িকা দুজনেই আলাদা আলাদা পথে এগিয়ে চলেছেন। এই সিনেমার জন্যই তাঁদের একসঙ্গে হাত ধরা। সেই হাত কি এত সহজে ছেড়ে দেবেন যুগলে? হোক না পুরনো স্মৃতি ভুলে বা লুকিয়ে নতুন বন্ধুত্বের সফর, কিন্তু দেব-শুভশ্রী যে আবার একসঙ্গে ফিরতে পারেন তার আভাস দিয়ে গেল ‘ধূমকেতু’র শেষ দৃশ্য। এবার জল্পনার কাউন্টডাউন শুরু। কবে ‘ধূমকেতু ২’-র ঘোষণা হবে তা জানতে উৎসুক দুই সুপারস্টারের ফ্যানেরা।

 

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...