Wednesday, April 1, 2026

অধিকার কেড়ে নিতে দেব না, লাশের উপর দিয়ে যেতে হবে: হুঙ্কার মমতার

Date:

Share post:

“অধিকার কেড়ে নিতে দেব না”- বৃহস্পতিবার, সন্ধেয় বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ভোটার তালিকা সংশোধন নাম না করে নির্বাচন কমিশন ও মোদি সরকারকে এক তিরে বিদ্ধ করেন মুখ্যমন্ত্রী।

প্রাক্-স্বাধীনতা দিবসে অনুষ্ঠানে মমতা বলেন, “অনেক লড়াই করেছি। এই লড়াইও করব।“ এর পরেই অভিযোগ করে তিনি বলেন, ভোটার তালিকা সংশোধনের নামে নাগরিকত্ব কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে।

মমতার কথায়, “নাগরিকত্ব কেড়ে নেওয়ার অধিকার কারও নেই।“ এ দিন সুপ্রিম কোর্টের শুনানি প্রসঙ্গে তিনি বলেন, “আমি একটু আশ্বস্ত। আধার কার্ডকে নথি হিসেবে মান্যতা দেওয়া হয়েছে।“ তৃণমূল সুপ্রিমোর কথায়, বাংলার মানুষের স্বাধীনতা কাড়ার চেষ্টা হলে, তাঁদের লাশের উপর দিয়ে যেতে হবে-হুঙ্কার মমতার।

আরও পড়ুন – বাংলাকে অপমান মানে দেশকে অপমান! কন্যাশ্রী দিবসে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...