Wednesday, April 8, 2026

৭৯-তম স্বাধীনতা দিবসে কেন্দ্রের ‘মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস’ পদক বাংলার ১৫ পুলিশকর্মীর

Date:

Share post:

আজ ১৫ অগাস্ট। দেশাত্মবোধক সুর আর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শুরু শুক্রের সকাল। কোথাও মধ্যরাতে পতাকা উত্তোলন হয়েছে, আবার কোথাও সকাল থেকে শুরু হয়েছে স্বাধীনতা দিবসের (Independence Day) বর্ণাঢ্য প্রভাত ফেরী। আজ দেশজুড়ে ভারতের ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি বাংলার জন্য বিশেষ সম্মান। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের ঘোষণায় ‘মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস’ পাচ্ছেন রাজ্যের ১৫ জন পুলিশকর্মী। দীর্ঘ কর্মজীবনে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপই এই পদক প্রদান করা হবে।

চলতি বছর সারাদেশে মোট ১,০৯০ জন এই তালিকায় আছেন— ২৩৩ জন পাচ্ছেন ‘গ্যালান্ট্রি মেডেল’, ৯৯ জন ‘প্রেসিডেন্ট মেডেল’ ও ৭৫৮ জন ‘মেরিটোরিয়াস সার্ভিস’ পদক। বাংলা থেকে মেডেল পাচ্ছেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী, চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, ডেপুটি পুলিশ সুপার প্রিয়ব্রত বক্সী, এসিপি দেবাংশু দাশগুপ্ত, ইনস্পেক্টর কোহিনূর রায়, এসআই স্বপনকুমার রায়, এসআই সুব্রত সেন, এএসআই শুভময় মিত্র, এসআই আনন্দ মণ্ডল, কনস্টেবল স্বরূপ বসাক, এএসআই আসমানারা বেগম, কনস্টেবল মানিক বড়ুয়া, এএসআই মহম্মদ আফতার হোসেন ও এসআই রাজীব দাস। তালিকায় রয়েছেন রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত আইপিএস ত্রিপুরারি অথর্বও।

এদিন কেন্দ্রের সম্মানের পাশাপাশি রাজ্যের পক্ষ থেকেও প্রাপকদের সম্মান জানানো হবে। এ বছর ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস’ পাচ্ছেন আইজি (মালদা রেঞ্জ) দীপ নারায়ণ গোস্বামী, গৌরব শর্মা, মিরাজ খালিদ ও দেবস্মিতা দাস। ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর কমেন্ডেবল সার্ভিস’ পাচ্ছেন ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা ও বাঁকুড়ার এসআই ঈশ্বর সোঁরেন।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...