Thursday, June 25, 2026

পার্কস্ট্রিট-ধর্মতলা মেট্রো টানেলের মাঝে মৃতদেহ! কী করছিলেন নিরাপত্তারক্ষীরা 

Date:

Share post:

কলকাতা মেট্রো রেলে আরও একবার সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। পার্কস্ট্রিট ও ধর্মতলা মেট্রো টানেলের (Park Street Esplanade Metro Tunnel) মাঝে মৃতদেহ উদ্ধার। কীভাবে মেট্রোর সুড়ঙ্গে ঢুকলেন যুবক?নিরাপত্তারক্ষীরা কী করছিলেন? এত নিরাপত্তা সত্ত্বেও যুবক কীভাবে সুড়ঙ্গে নামলেন?

মেট্রোর নানা সমস্যায় নাজেহাল নিত্যযাত্রীরা। প্রতিদিন তাঁর কিছু না কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন। বৃহস্পতিবার রাতে বন্ধ হয়ে যায় মেট্রো। নিয়ম অনুযায়ী লাইন পরীক্ষা করছিলেন আধিকারিকরা। রাত ২ টো ১৫ মিনিট নাগাদ পার্কস্ট্রিট ও ধর্মতলার মাঝে সুড়ঙ্গের ভিতরে যুবকের দেহ পড়ে থাকতে দেখেন আধিকারিকরা। খবর দেওয়া হয় নিউ মার্কেট থানায়। রাতেই দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। পুলিশ মৃত যুবকের পরিচয় জানতে পারেনি। তবে তাঁর বয়স ৩০-৪০ বছরের মধ্যেই জানিয়েছে।

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...