Thursday, March 12, 2026

চ্যাম্পিয়ন্স লিগ-টু তে কঠিন গ্রুপে মোহনবাগান

Date:

Share post:

এএফসি (AFC) চ্যাম্পিয়ন্স লিগ-টুয়ের গ্রুপ বিন্যাস হয়ে গেল। বেশ খানিকটা কঠিন গ্রুপেই এবার মোহনবাগান সুপারজায়ান্ট (MBSG)। মোহনবাগান সুপারাজায়ান্টের সঙ্গে গ্রুর সি-তে রয়েছে জর্ডন, তুর্কমেনিস্তান এবং ইরানের একটি ক্লাব। গতবার খারাপ পরিস্থিতির জন্য নাম তুলে নিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের পর্বেই নামছে মোহনবাগান সুপারজায়ান্ট (MBSG)। শুক্রবার কুয়ালালামপুরেই হয়ে গেল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টুয়ের গ্রুপ বিন্যাস।

এবারের আইএসএলে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিল মোহনবাগান সুপারজায়ান্ট। আইএসএল ট্রফি থেকে লিগ শিল্ড, দুটোই জিতেছিল তারা। সেই সুবাদেই মোহনবাগান এবার খেলবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের ম্যাচ। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

এদিন শুরু থেকেই উত্তেজনার পারদ চড়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভারতে আসা নিয়ে। কারণ এফসি গোয়ার সঙ্গে এক গ্রুপে পড়েছে তারা।  সেইসঙ্গেই মোহনবাগান এবার পড়েছে গ্রুপ সি-তে। সেখানেই মোহনবাগানের সঙ্গে রয়েছে ইরানের সেপাহান এসসি, তুর্কমেনিস্তানের আহাল এফসি এবং জর্ডনের আল হুসেইন।

spot_img

Related articles

ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ প্রতিযোগিতায় রিচা, বিশ্বকাপজয়ী তারকা এবার ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসে 

ভারতীয় মহিলা ক্রিকেটের নির্ভরযোগ্য উইকেট কিপার ব্যাটার রিচা ঘোষ (Richa Ghosh) এবার খেলবেন ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ (The Hundred)...

ইতিহাসে প্রথমবার: মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট নোটিশ দিচ্ছে তৃণমূল

দেশের সংসদীয় ইতিহাসে এই প্রথম কোনো মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ চেয়ে 'ইমপিচমেন্ট' বা অভিশংসন প্রস্তাব আনতে চলেছে তৃণমূল...

জ্বালানি সঙ্কটের মোকাবিলায় একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর

লাগাতার মূল্যবৃ্দ্ধিতে আগেই আগুন লেগেছিল মধ্যবিত্তের হেঁসেলে। এবার কেন্দ্রের মোদি সরকারের পরিকল্পনাহীনতায় নাভিশ্বাস আম জনতার। এই অবস্থায় এলপিজি...

ভার্চুয়াল মাধ্যমে NRS-এ নতুন ভবনের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Nil Ratan Sircar Medical College and Hospital) পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ...