Thursday, June 25, 2026

ত্রিপাক্ষিক চুক্তিতে স্বস্তি: বেতন-ভাতা বৃদ্ধি দুর্গাপুর গ্রাফাইট ইন্ডিয়ায় ৫৮২ শ্রমিকের 

Date:

Share post:

দীর্ঘদিনের আলোচনার পর অবশেষে দুর্গাপুরের গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেডের স্থায়ী শ্রমিকদের দাবি সনদকে সামনে রেখে গুরুত্বপূর্ণ ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হল। কলকাতার শ্রম দফতরের হেড অফিসে আয়োজিত এই বৈঠকে শ্রমিক, কারখানা কতৃপক্ষ ও সরকারের প্রতিনিধিরা একসঙ্গে বসে সমঝোতায় পৌঁছন।

চুক্তি অনুযায়ী শ্রমিকদের মাসিক বেতন গড়ে সাড়ে ১০ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। মূল বেতনের বৃদ্ধি হয়েছে ৩২ শতাংশ। বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে সাড়ে ৭ শতাংশ। চিকিৎসা ভাতা বছরে ৩ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১২ হাজার টাকা। শ্রমিকদের মেডিক্লেম কভারেজও ৪ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৬ লক্ষ টাকা করা হয়েছে। এর পাশাপাশি প্রোডাকশন ইনসেনটিভ-সহ আরও একাধিক সুযোগ-সুবিধা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য আইএনটিটিইউসি সভাপতি ও রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শ্রম কমিশনার ইখলাক ইসলাম, স্পেশাল লেবার কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত, দুর্গাপুরের ডেপুটি লেবার কমিশনার মনোজ সাহা, গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড শ্রমিক সংগঠনের নেতৃত্ববৃন্দ ও কোম্পানির তরফে এক্সিকিউটিভ ডিরেক্টর আশুতোষ দীক্ষিত এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রণদীপ চক্রবর্তী।

দীর্ঘ কয়েক দফা দ্বিপাক্ষিক ও ত্রিপাক্ষিক আলোচনার পর অবশেষে ১৪ আগস্ট, ২০২৫-এ এই চুক্তি স্বাক্ষরিত হয়। আগামী চার বছর পর্যন্ত এই চুক্তি বহাল থাকবে। মোট ৫৮২ জন শ্রমিক এর মাধ্যমে সরাসরি উপকৃত হবেন। এই চুক্তির ফলে দুর্গাপুর শিল্পাঞ্চলের শ্রমিক মহলে স্বস্তি ফিরেছে বলে মনে করছেন শ্রমিক সংগঠনের নেতারা।

আরও পড়ুন – অবশেষে ফরাক্কা সেতু উদ্বোধনের প্রতিশ্রুতি: পুজোর আগেই সুখবর

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...