Saturday, April 4, 2026

জীবন গাড়ি সামনে বইয়া: দেশের মাটিতে পা রাখলেন মহাকাশচারী শুভাংশু

Date:

Share post:

মহাকাশযাত্রা সফলভাবে শেষ করে কোয়ারেন্টাইন কাটিয়ে অবশেষে দেশে ফিরলেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Subhangshu Shukla)। রবিবার দিল্লি বিমান বন্দরে তাঁকে অভ্যর্থনা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিং। বিমানবন্দরেই উপস্থিত ছিলেন শুভাংশুর স্ত্রী ও সন্তান।

মার্কিন মুলুক ছেড়ে ভারতে রওনা দেওয়ার সময় ঘরে ফেরার মিশ্র অনুভূতির কথা জানিয়েছিলেন মহাকাশচারী। একদিকে এতদিন নাসা-র (NASA) বিজ্ঞানীদের সঙ্গে কাজ করা, মহাকাশ যাত্রা। অন্যদিকে দীর্ঘ মাস পরে দেশে ফেরা। মহাকাশ যাত্রার সময়ে ও পরে পরিবার, বন্ধু ও বাকী সকলের ভালোবাসার টানে একদিকে তিনি ব্যাকুল ছিলেন দেশে ফিরতে। অন্যদিকে কষ্ট হলেও বিদায় জানাতে হচ্ছিল এক শুভ সফরকে।

তবে পরিবর্তনই জীবন, এমনটাই এই মহাকাশ পর্ব থেকে শিখেছেন তিনি (Subhangshu Shukla), এমনটা জানান। সেখানেই তিনি উল্লেখ করেন বলিউডের বিখ্যাত চলচ্চিত্রের বিখ্যাত গান – ইউ হি চলাচল রাহি/ জীবন গাড়ি হ্যায় সামনে বইয়া।

আরও পড়ুন: পাকিস্তানে মৃত্যুমিছিল, বৃষ্টি-হড়পা বানে মৃতের সংখ্যা চারশো ছুঁই ছুঁই!

রবিবার দিল্লি বিমানবন্দরে উপস্থিত ছিলেন শুভাংশুর স্ত্রী কামনা শুক্লা ও তাঁদের সন্তান। শুভাংশুর সঙ্গেই ফিরেছেন ভারতের ভবিষ্যৎ মহাকাশচারী প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...