Saturday, April 4, 2026

ডুরান্ডে ডার্বির পরিসংখ্যানে এগিয়ে ইস্টবেঙ্গল

Date:

Share post:

ডুরান্ড কাপে(Durand Cup) ডার্বি (Derby)। উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। আর মাত্র কয়েক ঘন্টা পরই ডার্বিতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল (Eastbengal) ও মোহনবাগান (MBSG)। শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপের ডার্বি কে জিতবে সেটা তো সময়ই বলবে। কিন্তু ডুরান্ড কাপের ডার্বিতে কিন্তু এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গলই (Eastbengal)। এবারের ডুরান্ড কাপে ডুরন্ত ফর্মে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। মোহনবাগানও (MBSG) জিতেই চলেছে। কিন্তু ডুরান্ডের পরিসংখ্যান কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষেই রয়েছে খানিকটা।

ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল নিয়ে এই মুহূর্তে উত্তেজনা তুঙ্গে রয়েছে সকলের। শেষ হাসি সবুজ-মেরুন নাকি লাল-হলুদ ফুটবলারদের মুখে ফুটবে সেটা তো সময়ই বলবে। কিন্তু এখনও পর্যন্ত ডুরান্ড কাপের ডার্বিতে (Derby) এগিয়ে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। আর সেটা যে ম্যাচে নামার আগে খানিকটা হলেও ইস্টবেঙ্গল শিবিরকে আত্মবিশ্বাস যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

এখনও পর্যন্ত ডুরান্ড কাপের মঞ্চে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান মুখোমুখি হয়েছে ২২ বার। সেখানেই ইস্টবেঙ্গল জিতেছে এখনও পর্যন্ত ৯টি ম্যাচ। সেখানেই মোহনবাগানের ঝুলিতে রয়েছে ৮টি জয়। দুই পক্ষ একে অপরের সঙ্গে ড্র করেছে পাঁচটি ম্যাচ। এবা জিততে পারলে মোহনবাগানের সামনে রয়েছে সেই পরিসংখ্যানেই ইস্টবেঙ্গলকে ছোঁয়ার হাতছানি।

যদিও সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে অবশ্য মোহনবাগানের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। আইএসএলের মঞ্চে এখন পর্যন্ত মোহনবাগানের বিরুদ্ধে জিততে পারেনি ইস্টবেঙ্গল। সেটাই যে মোহনবাগান শিবিরেরও আত্মবিশ্বাস বাড়াবে সেটা বলাই বাহুল্য।

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...