Saturday, April 4, 2026

বিকৃত গোপাল পাঁঠার পরিচয়! বিজেপির ‘প্রচারক’ বিবেকের বিরুদ্ধে FIR

Date:

Share post:

বিজেপির প্রচারক বিবেক অগ্নিহোত্রী। তাঁর লক্ষ্য সিনেমার মাধ্যমে বিজেপি হয়ে প্রচার। আর সেই উদ্দেশ্যেই ‘দ্য বেঙ্গল ফাইলস’। এই ছবিতে এবার তথ্য বিকৃত করার অভিযোগ উঠল। বাঙালি চরিত্র গোপাল মুখোপাধ্যায়ের পরিচয় বিকৃত দেখানোর জেরে তাঁর নাতি শান্তনু মুখোপাধ্যায় ওই ছবির পরিচালকের বিরুদ্ধে এফআইআর করেছেন। বউবাজার থানায় এফআইআর হয়েছে।

গোপাল মুখোপাধ‌্যায় ‘গোপাল পাঁঠা’ নামে পরিচিত। শান্তনুর অভিযোগ, “দাদুর চরিত্র সিনেমায় রাখা হবে বলে আমাদের থেকে অনুমতি নেওয়া হয়নি। উল্টে ট্রেলারে বা সিনেমার গল্পে তাঁকে ‘এক থা কষাই গোপাল পাঁঠা’ বলে পরিচয় করানো হচ্ছে।” এর জন‌্য পরিচালককে ক্ষমা চাইতে বলে আইনি নোটিসও পাঠিয়েছেন শান্তনু।

‘গ্রেট ক‌্যালকাটা কিলিং’-এর সেই ঘটনার কথা মনে করিয়ে শান্তনু বলেন, “অনুশীলন সমিতির কাজে যুক্ত থাকার পাশাপাশি দাদু দুটো পাঁঠার মাংসের দোকান চালাতেন। কুস্তিগির ছিলেন, বুকের পাটা ছিল ঈর্ষণীয়। হিন্দিভাষীদের মুখে মুখে সেই বুকের পাটা হয় ‘পাট্টা’। শেষে সব মিলিয়ে অপভ্রংশে নাম হয়ে যায় গোপাল পাঁঠা। কিন্তু দাদু কষাই চরিত্র ছিলেন না, ভিলেনও ছিলেন না। ছিলেন সিংহহৃদয়। ১৯৪৬ সালে মুসলিম লিগের অশান্তি প্রতিরোধে হিন্দু-মুসলিম নির্বিশেষে আতঙ্কিত মানুষের স্বার্থে যিনি অস্ত্র তুলে নিয়েছিলেন। বাঁচিয়েছিলেন এই বাংলা ও বাঙালিকে। তাঁর চরিত্রকে বিকৃত করে দেখিয়েছেন বিবেক অগ্নিহোত্রী।”

আরও পড়ুন – কাট-কপি-পেস্ট, শাহরুখের লুকে সিরিজ প্রমোশনে আরিয়ান!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...