Wednesday, June 24, 2026

তিন দিনে ৭ কোটি! হিন্দি ছবিকে হারিয়ে বাংলায় ‘ধূমকেতু’র বাজিমাত

Date:

Share post:

সিনেমা মুক্তি পেতে ১০ বছর সময় লেগেছিল, কিন্তু বক্স অফিসের লক্ষ্মীলাভ দেখতে দশদিনও অপেক্ষা করতে হলো না প্রযোজক-অভিনেতা দেব (Dev) এবং রানা সরকারকে (Rana Sarkar)। শ্রাবণ শেষে বাংলা জুড়ে একটাই ঝড়, যার নাম ‘ধূমকেতু’ (Dhumketu) ১৪ অগাস্ট কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) পরিচালিত দেব- শুভশ্রী (Dev- Shubhashree Ganguly) জুটির শেষ ছবি মুক্তি পেতেই সেলিব্রেশন মুডে বাংলা। শুধু যে কথার কথা নয় তার প্রমাণ দিল বক্স অফিস কালেকশন রিপোর্ট।

প্রথম দিনে ‘ধূমকেতু’র আয় ২.১৮ কোটি, দ্বিতীয় দিনে এই ছবি ব্যবসা করেছে ৩.০২ কোটির আর তৃতীয় দিনের শেষে ১.৮৭ কোটি টাকা ঘরে তুলেছে প্রযোজনা সংস্থা। অর্থাৎ তিন দিনের যোগফল বুঝিয়ে দিচ্ছে প্রায় সাত কোটির ঘরে পৌছে গেছে ‘দেশু’র (#DeSu) এই ছবি! দর্শকের শুভেচ্ছা ভালবাসায় বহু প্রতীক্ষিত ‘ধূমকেতু’ (Dhumketu )দিয়েই বাংলার বুকে হিন্দি ছবিকে টেক্কা দিল বাংলা সিনেমা।

দেব-শুভশ্রী জুটির এখনও পর্যন্ত করা শেষ কাজ ঘিরে যে একটা আলাদা উন্মাদনা থাকবে তার আভাস অনেক আগে থেকেই পাওয়া গেছিল। বাস্তবেই প্রিয় অভিনেতা-অভিনেত্রীকে নিরাশ করেননি দর্শক। এই বাজারে তিনদিনে সাত কোটি টাকা বক্স অফিস কালেকশন হওয়া মুখের কথা নয়। তবে এই জয় শুধুমাত্র অভিনেতা পরিচালক বা প্রযোজকের নয়, এই জয় বাংলা সিনেমার (Bengali Cinema)। বাংলার বুকে হিন্দি সিনেমাকে সরিয়ে ধূমকেতুর শো বেড়েছে। দর্শকের চাহিদার কথা মাথায় রেখে হল মালিকরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। অর্থাৎ ইতিহাস তৈরি হয়েছে বাংলা বিনোদন জগতে। শুভেচ্ছায় ভাসছেন সাংসদ অভিনেতা (Dev)।

বাংলায় বাংলা ছবিকে এক নম্বরে পৌঁছে দেওয়ার জন্য দর্শকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ‘ধূমকেতু’ (Dhumketu) টিম।

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...