Thursday, April 9, 2026

শুভমন নয়, এশিয়া কাপে এগিয়ে যশস্বীই

Date:

Share post:

গুঞ্জন চললেও শেষপর্যন্ত এশিয়া কাপের জন্য ভারতীয় দলে সুযোগ হয়ত হচ্ছে না শুভমন গিলের (Shubman Gill)। সূত্রের খবর অনুযায়ী এশিয়া কাপে (Asia Cup) ভারতীয় টিম ম্যানেজমেন্ট নাকি তাঁর পরিবর্তে যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) ওপরই ভরসা রাখতে চলেছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। শুভমন গিলকে (Shubman Gill) নাকি ভারতীয় দলের নির্বাচকরা আপাতত নিজেদের পরিকল্পনায় রাখছেন না। এশিয়া কাপ যেহেতু টি টোয়েন্টি ফর্ম্যাটে হবে, সেখানে শুভমন গিলকে (Shubman Gill) খেলানোর পরিকল্পনা খুব একটা নেই বললেই চলে।

এই প্রতিযোগিতায় প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে নামবে ভারত। সেই প্রতিযোগিতাতে তৃতীয় ওপেনার হিসাবে যশস্বী জয়সওয়ালই (Yashasvi Jaiswal) খানকটা এগিয়ে থাকছে। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁকে রাখলেও না খেলানোরই সিদ্ধান্ত নিয়েছিলেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এই প্রতিযোগিতাতেও ভারতীয় দলে সুযোগ পেতে চলেছেন তিনি।

কিন্তু জল্পনাটা ছিল আদতে শুভমন গিলকে নিয়ে। কয়েকদিন আগে শেষ হওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। ব্যাট হাতে সবচেয়ে সফল হয়েছিলেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক। এমনকি আইপিএলেও ওপেনার হিসাবে নিজের পারফরম্যান্স দেখিয়েছিলেন শুভমন গিল। এরপরই তাঁর খেলার কথাবার্তা শুরু হয়েছিল এশিয়া কাপে। যদিও শেষপর্যন্ত তেমনটা হচ্ছে না বলেই মনে করা হচ্ছে।

ওপেনিংয়ে সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মার ওপরই ভরসা রাখতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে। আগামী ১৯ সেপ্টেম্বরই এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করতে চলেছে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি।

Related articles

ভোটমুখী বঙ্গে আজ খড়্গপুরে নির্বাচনী পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এবং তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...