Tuesday, March 24, 2026

নিখোঁজ থাকার পরে আনন্দপুরের খালে মিলল যুগলের দেহ! কারণ নিয়ে চূড়ান্ত ধোঁয়াশা

Date:

Share post:

স্কুটার (Scooter) চালানো শেখাতে গিয়ে যুগলের মধ্যে ঝগড়া। প্রেমিকাকে খালে ঠেলে ফেলে বেপাত্তা তরুণ। মঙ্গলবার, সকালের এই খবরই উল্টে গেল দুপুরের পরে প্রথমে প্রেমিক ও পরে তরুণীর দেহ আনন্দপুরের খাল থেকে উদ্ধার হওয়ায়। খুন, আত্মহত্যা না কি নিছক দুর্ঘটনা- কারণ নিয়ে চূড়ান্ত ধোঁয়াশা।

সোমবার রাতে স্কুটার (Scooter) চালানো শিখতে গিয়ে নিখোঁজ হন রনিতা বৈদ্য (Ranita Boidya) ও রোহিত আগরওয়াল (Rohit Agarwal)। তরুণীর পরিবারের অভিযোগ ছিল, স্কুটার শিখতে গিয়ে রনিতার সঙ্গে ঝামেলা হওয়ায় তাঁকে খালের জলে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে উধাও হয়ে গিয়েছেন প্রেমিক রোহিত। সোমবার মধ্যরাত থেকে ডুবুরি নামিয়ে চলে তল্লাশি। তরুণী আনন্দপুর এলাকার পঞ্চান্নগ্রামের বাসিন্দা। স্কুটি ও মোবাইল উদ্ধার করে পুলিশ। কিন্তু খোঁজ মেলেনি যুগলের।

মঙ্গলবার বেলা বাড়াতেই সেই প্রেমিক যাঁকে তরুণীর পরিবার অভিযুক্ত হিসেবে চিহ্নিত তাঁর দেহ মেলে খালের জলে। তার কিছুক্ষণ পরে খাল থেকে উদ্ধার হয় রনিতার দেহ। জোড়া মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, রনিতাকে পরিবারে তরফে স্কুটি কিনে দেওয়া হয়। স্থানীয়দের দাবি, গতকাল রাতে যুগলের ঝগড়ার আওয়াজ শোনেন তাঁরা। রনিতা খালের ধারে চলে যান। সেখানে পরে যান রোহিতও। কিন্তু পরে সেখানে গেলে তাঁদের কাউকেই দেখা যায়নি। খালের ধার থেকে স্কুটার ও মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। এখন প্রশ্ন উঠছে, এটা খুন, আত্মহত্যা, নাকি খুন করে আত্মহত্যা না কি দুর্ঘটনা! এখন ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

Related articles

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...