Thursday, June 25, 2026

বাংলার ভূমিপুত্র প্রসূনের উদ্যোগে বেঙ্গালুরুতে সিঙ্গাপুর এন্টারপ্রাইজ সেন্টার, বাড়বে দু’দেশের ব্যবসার পরিসর

Date:

Share post:

ইন্দো-সিঙ্গাপুর লগ্নিতে নতুন দিশা দেখাতে বড় পদক্ষেপ বাংলার ভূমিপুত্র প্রসূন মুখোপাধ্যায়ের (Prasoon Mukherjee)। USEL-এর চেয়ারম্যানের উদ্যোগে এবার বেঙ্গালুরুতে সিঙ্গাপুর এন্টারপ্রাইজ সেন্টার (Singapore Enterprise Centre) তৈরি করতে ইউনিভার্সাল সাকসেস এন্টারপ্রাইজ লিমিটেডের (USEL) সঙ্গে পার্টনারশিপ করল সিঙ্গাপুর বিজনেস ফেডারেশন (singapore business federation)। বাঙালি শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের এই পদক্ষেপের প্রশংসা করেছেন SBF-র সিইও পিং সুন কক (Ping Soon Kok) । প্রসূনের এই উদ্যোগের ফলে এসবিএফ আরও বেশি করে ভারতীয় বাজারে চাহিদা অনুযায়ী বাণিজ্যিক পরিকাঠামো করে তুলতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন তিনি।

বাঙালি শিল্পপতির সিঙ্গাপুর-ভিত্তিক বহুজাতিক সংস্থা Universal Success Enterprises limited ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে মেগা টাউনশিপ, ইন্ডাস্ট্রিয়াল ও লজিস্টিক পার্ক, আইটি ও বিজনেস পার্ক, কয়লা খনি, হসপিটালিটি এবং নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে বিনিয়োগ করছে। নয়া বিনিয়োগের মধ্যে ভারত-সিঙ্গাপুর দু’দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা। এবার এর সঙ্গে জুড়ে গেল সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের সঙ্গে অংশীদারিত্বও।বেঙ্গালুরুতে SEC তৈরি হওয়ার অর্থ ভারতীয় বাজারে সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের প্রথম ফিজিক্যাল উপস্থিতি। এতে বিশ্বের গতিশীল অর্থনীতিতে সিঙ্গাপুরের কোম্পানির বৃদ্ধির সুযোগ যেমন তৈরি হবে, ঠিক তেমনই সে দেশে ভারতের ব্যবসায়িক প্রসারে অন্তর্বর্তী চাহিদা অনুযায়ী বাজার তৈরি হওয়ার সম্ভাবনা বাড়বে। এর ফলে দুই দেশের মধ্যে আরও সুসম্পর্ক গড়ে উঠবে। দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের মাধ্যমে কাজের ব্যাপ্তি হবে এবং দুই দেশের ব্যবসায়ীরা লগ্নি করার ব্যাপারে আরও উৎসাহ দেখাবে বলেই আশাবাদী বাণিজ্য মহল তথা অর্থনীতিবিদরা।

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...