Saturday, June 20, 2026

রাষ্ট্রপতির সম্মতির পরই আইনে পরিণত হল জাতীয় ক্রীড়া বিল

Date:

Share post:

অবশেষে আইনে পরিণত হল জাতীয় ক্রীড়া বিল। গত সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু(Droupadi Murmu) জাতীয় ক্রীড়া বিলে (National Sports Bill) সই করার পরই সরকারীভাবে আইনে পরিণত হল এই ক্রীড়া বিল। এই নতুন আইন যে ভারতীয় ক্রীড়াক্ষেত্রে পরিকাঠামো থেকে বিভিন্ন জায়গাতেই উন্নতি সাধনে অনেক বেশি সাহায্য করবে তা বলার অপেক্ষা রাখে না। এই আইনের আওতায় অন্যান্য সংস্থাদের সঙ্গে শর্ত সাপেক্ষে বিসিসিআইও (BCCI) থাকবে।

দীর্ঘ দিন ধরেই এই বিল (National Sports Bill) নিয়ে একটা চর্চা চলছিল। অবশেষে এই বছরই সেই বিল পেশ করা হয়। কয়েকদিন আগেই লোকসভায় এই বিল পেশ করা হয়েছিল। নানান আলোচনার পরই লোকসভায় প্রথমে সেই বিল পাশ হয়ে যায়। এর বেশ কিছুক্ষণ পরই রাজ্য সভাতেও সেই বিল পেশ করা হয় এবং পাশ হয়ে যায়। এরপর অপেক্ষা ছিল সেই বিল আইনে পরিণত হওয়ার। অবশেষে রাষ্ট্রপতির সইয়ের পরই জতীয় ক্রীড়া বিল আইনে পরিণত হল।

এই আইনে ক্রীড়া পরিকাঠামোতে বহু পরিবর্তন আনা হচ্ছে। যেমন অ্যাথলিটদের ভোটাধিকার দেওয়া হচ্ছে। তেমনই আবার মহিলা অ্যাথলিটদের সুরক্ষার বিষয়েও বিশেষ ব্যবস্থা থাকছে। এছাড়াও তৈরি হচ্ছে অ্যাপিলেট স্পোর্টস ট্রাইবুনাল। সেখানেই নিস্পত্তি হবে সমস্ত ক্রীড়া সম্পর্কিত মামলা।

এই বিলের আওতায় শুরুর দিকে আসতে রাজি না থাকলেও অবশেষে বিসিসিআইও এসেছে তার আওতায়। সেখানেই তবে শর্তসাপেক্ষেই সেখানে এসেছে বোর্ড। কোনওরকম আরটিআই করা যাবে না এই স্বয়ংশাসিত সংস্থার জন্য। এই ক্রীড়া আইন যে ভারতীয় ক্রীড়াক্ষেত্রে বড়সড় বদল আনতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...