Wednesday, April 8, 2026

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

Date:

Share post:

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ওন্দা থানার মালপুর গ্রামে ঘটে এই ঘটনা।

আদালত সূত্রে খবর, ডেকরেটার্স মালিক কালোসোনা রায়ের নগদ টাকা ও মোবাইল চুরির অভিযোগ ওঠে কর্মী সাগর মাঝির বিরুদ্ধে। অভিযোগের পর মালিক তাকে কাজ থেকে সরিয়ে দেন। এই অপমান মেনে নিতে না পেরে সাগর নিজের ভাই গঙ্গা মাঝি ও কাকা প্রশান্ত মাঝিকে সঙ্গে নিয়ে রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে কালোসোনাকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে পরের দিনই সাগর ও প্রশান্তকে গ্রেফতার করে। ১ মার্চ ধরা পড়ে গঙ্গা মাঝিও। বিচার চলাকালীন জামিনে মুক্ত ছিল তিনজনই। মঙ্গলবার আদালত ১৫ জনের সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। বুধবার বাঁকুড়া জেলা আদালতের তৃতীয় অতিরিক্ত দায়রা বিচারক দেবকুমার গোস্বামী সাগর, গঙ্গা ও প্রশান্ত মাঝিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। পাশাপাশি প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড ভোগ করারও নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...